সুন্দরবনে ১০ দিন জিম্মি, ৮০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ফিরলেন জেলে

প্রতিনিধি: সুন্দরবনে বনদস্যু বাবুর দলের হাতে ১০ দিন জিম্মি থাকার পর বাড়ি ফিরেছেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী এলাকার এক জেলে। পরিবারের দাবি, মুক্তি পেতে তাঁকে ৮০ হাজার টাকা মুক্তিপণ দিতে হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে বনদস্যুদের হাতে জিম্মি হন ওই জেলে। ১০ দিন পর মুক্তিপণ দেওয়ার মাধ্যমে তিনি বাড়ি ফেরেন।

সুন্দরবনসংলগ্ন উপকূলীয় এলাকার জেলেরা জীবিকার তাগিদে মাছ ও কাঁকড়া আহরণ করতে গিয়ে বনদস্যুদের ভয়ে নিরাপত্তাহীনতায় ভোগেন। এ ঘটনায় জেলেদের নিরাপত্তা নিশ্চিত করা এবং বনদস্যুদের তৎপরতা বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *