খলিষখালীতে জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

বেলাল হোসেন: খলিষখালি প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের মঙ্গলানন্দকাটি পশ্চিমপাড়া জামে মসজিদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৩ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) রাত ১০টায় এ কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। এতে
খলিষখালী ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার শহিদুল্লাহর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আহসান হাবিবের সঞ্চালনায় শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা কবিরুল ইসলাম। শিক্ষা শিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মাসুম বিল্লাহ। এসময় অন্যান্যের মধ্যে মাওলানা নুর ইসলাম, ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী মো. আব্দুল কুদ্দুসসহ ইউনিয়ন শাখার দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
কর্মীদের শিক্ষা, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং দায়িত্ব পালনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

 

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *