ডাকসু ভিপি সাদিক কায়েমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা মহানগর পূর্বের নেতৃবৃন্দ
সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় শেষে উপস্থিত নেতৃবৃন্দ ডাকসুর সংগ্রহশালা ও জুলাই সংগ্রহশালা পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ডাকসুর ছাত্রপরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর পূর্বের সভাপতি ইমদাদুল হক মিয়াজি, সেক্রেটারি সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক ফারাবি নিয়াজ, ছাত্রকল্যাণ সম্পাদক হাসিব আহমেদ, প্রচার ও মিডিয়া সম্পাদক দাউদ খান, সাহিত্য সম্পাদক সাইফুল্লাহ শুয়াইব, অফিস সম্পাদক সাব্বির আহমেদ ফাহিম, আইন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংস্কৃতিক সম্পাদক কাউছার সোহেল, কলেজ সম্পাদক নেয়ামত উল্লাহ, আইটি সম্পাদক নূরদ্দিন মাহমুদ শ্রাবণ, শিক্ষা সম্পাদক সালমান ফারসি, স্কুল সম্পাদক নাফিস আব্দুল্লাহ প্রমুখ।
ক্রাইম বার্তা