সাতক্ষীরা সদর আসনে ইউপিতে ভোট ২১ জানুয়ারি

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সদর ও দেবহাটা উপজেলার ১৮টি ইউনিয়ন পরিষদে (ইউপি) প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে সাতক্ষীরা সদরের ১৩টি এবং দেবহাটা উপজেলার ৫টি ইউনিয়ন রয়েছে। আগামী বছরের ২১ জানুয়ারি প্রথম ধাপের ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের এলাকাভিত্তিক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ইসির প্রকাশিত তালিকা অনুযায়ী, প্রথম ধাপে দেশের ১২৭টি উপজেলার ১ হাজার ৪২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

পাঁচ ধাপে দেশের মোট ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে কমিশন। এর মধ্যে দ্বিতীয় ধাপে ১২৫টি উপজেলার ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১২০টি উপজেলার ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৯৬টি উপজেলার ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৪০টি উপজেলার ৩৮৪টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ করা হবে। ইসির ঘোষিত সূচি অনুযায়ী, দ্বিতীয় ধাপে আগামী ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোট গ্রহণের পরিকল্পনা রয়েছে। সাতক্ষীরা জেলার বাকি ইউনিয়ন পরিষদগুলো পরবর্তী ধাপের নির্বাচনের আওতায় থাকবে। সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনের তপশিল ঘোষণা করবেন। নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত তালিকাটি নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *