আন্তর্জাতিক

শান্তিতে নোবেল জিতলেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা মাচাদো

এ বছর শান্তিতে নোবেল পেয়েছেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা মাচাদো। ভেনেজুয়েলায় গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে অনবদ্য অবদানের জন্য ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার অর্জন করেন দেশটির বিরোধী এই রাজনীতিক। তিনি দীর্ঘদিন ধরে গণতন্ত্র ও মানবাধিকার রক্ষার সংগ্রামে সক্রিয় রয়েছেন। খবর ইউরো নিউজের। নরওয়েজিয়ান নোবেল কমিটি স্থানীয় সময় শুক্রবার (১০ অক্টোবর) সকালে …

Read More »

যুদ্ধবিরতি ঘোষণার পর গাজায় আবারও ইসরায়েলি হামলা

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পর আবারও হামলা করেছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার (১০ অক্টোবর) ফিলিস্তিনি সূত্রের বরাতে দ্য টাইমস অব ইসরায়েল এ তথ্য জানায়। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে এ ব্যাপারে কোনো মন্তব্য করা হয়নি। গাজার সংবাদমাধ্যম জানিয়েছে, উত্তর গাজা শহরের জাবালিয়ায় বাস্তুচ্যুত মানুষের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত একটি স্কুলে ইসরায়েলি …

Read More »

শিশুদের ‘নোবেল’ পুরস্কারে মনোনীত সাতক্ষীরার সুদীপ্ত

শিশুদের ‘নোবেল’ খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার–২০২৫ এর জন্য মনোনীত হয়েছেন সাতক্ষীরার তরুণ সমাজকর্মী সুদীপ্ত দেবনাথ (১৫)। তিনি শিশু সুরক্ষা, জলবায়ু ন্যায়বিচার ও শিক্ষার প্রসারে কাজের স্বীকৃতিস্বরূপ এই মনোনয়ন পেয়েছেন। সুদীপ্ত দেবনাথ সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২০২৫ সালে এসএসসি পাস করে বর্তমানে সাতক্ষীরা সরকারি কলেজে একাদশ শ্রেণিতে অধ্যয়ন করছেন। …

Read More »

যুদ্ধ শেষ হয়েছে, বললেন ট্রাম্প

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ শেষ হয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র এ যুদ্ধ বন্ধ করেছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) নিজের মন্ত্রিসভার সঙ্গে বৈঠকে বসেন ট্রাম্প। মন্ত্রীদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা জানেন, গতকাল রাতে, মধ্যপ্রাচ্যে আমরা একটি ব্রেকথ্রুতে পৌঁছেছি। অনেক মানুষ বলেছিলেন এমন কিছু হবে না। …

Read More »

ফিলিস্তিন স্বাধীন না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাব: এরদোয়ান

গাজায় যুদ্ধবিরতি চুক্তি সফলভাবে সম্পন্ন হওয়ায় গভীর সন্তোষ প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি এই চুক্তির প্রথম ধাপের বাস্তবায়ন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) বৃহস্পতিবার (৯ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে এরদোয়ান এ ঘোষণা দেন। একইসঙ্গে চুক্তির জন্য প্রয়োজনীয় রাজনৈতিক সদিচ্ছা দেখানোর কারণে মার্কিন …

Read More »

ফ্লোটিলার সব জাহাজ আটক

ফিলিস্তিনের গাজায় ত্রাণ নিয়ে যাত্রা করা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের (এফএফসি) সব জাহাজ আটক করেছে ইসরাইল। আন্তর্জাতিক জলসীমা থেকে বুধবার (৮ অক্টোবর) এসব জাহাজ থামিয়ে দেওয়া হয় বলে আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে। ইসরাইল জানিয়েছে, আটক ব্যক্তিরা সবাই সুস্থ ও নিরাপদে রয়েছেন। এফএফসি’র পক্ষ থেকে জানানো হয়েছে, ইসরাইলি বাহিনী বুধবার সকালে …

Read More »

শহিদুল আলমকে আটক করেছে ইসরায়েলি বাহিনী

বাংলাদেশি আলোকচিত্রী ও লেখক শহিদুল আলম বলেছেন, গাজা অভিমুখী ফ্লোটিলায় অংশগ্রহণের সময় তাকে ইসরায়েলি বাহিনী আটক করেছে। বুধবার (৮ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া একটি ভিডিওবার্তায় তিনি এ তথ্য জানান। ভিডিওবার্তায় শহিদুল আলম বলেন, আমি শহিদুল আলম, বাংলাদেশের আলোকচিত্রী ও লেখক। আমাদের সমুদ্রে আটক করে ইসরায়েলি বাহিনী আমাকে অধস্তন …

Read More »

গাজায় ইসরায়েলি বর্বরতার দুই বছরে নিহত ৬৭ হাজার ফিলিস্তিনি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বর্বর আগ্রাসনের দুই বছর পূর্ণ হলো মঙ্গলবার (৭ অক্টোবর)। ইসরায়েলি হামলায় গত দুই বছরে পুরো গাজা উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং এখন পর্যন্ত নিহত হয়েছেন ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনি। যাদের অন্তত এক-তৃতীয়াংশ শিশু। আহত হয়েছে আরও ১ লাখ ৬৯ হাজার ৬৭৯ জন। এছাড়া ত্রাণের অভাবে …

Read More »

আমীরে জামায়াতের সঙ্গে তুরস্কের উপ-পররাষ্ট্র মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাকা সফররত তুরস্কের ফরেন অ্যাফেয়ার্স-এর ডেপুটি মিনিস্টার মান্যবর এ. বেরিস একিনজি-এর নেতৃত্বে তুরস্কের মান্যবর রাষ্ট্রদূত মি. রামিস সেনসহ ৪ সদস্যের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ সোমবার (৬ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় রাজধানীর বসুন্ধরাস্থ আমীরে জামায়াতের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত …

Read More »

হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে কী বললেন ভারতের পররাষ্ট্র সচিব

শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের অনুরোধের বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করছে ভারত, এটা আইনি এবং বিচারিক বিষয়, তাই এই মুহূর্তে এর থেকে বেশি কিছু বলতে চাই না বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। সোমবার (৬ অক্টোবর) সকালে দিল্লির সাউথ ব্লকে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ডিক্যাব সদস্যদের সঙ্গে মত বিনিময়ের সময় …

Read More »