কালিগঞ্জ

অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক

সাতক্ষীরার কালিগঞ্জে বিশেষ কৌশলে সীমান্তের কালিন্দী ও ইছামতি নদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশের সময় এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত ১১টার দিকে তাকে আটক করা হয়। আটক ভারতীয় নাগরিকের নাম বীরেশ্বর দাশগুপ্ত (৪৫)। তিনি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যমগ্রামের বাসিন্দা। বিজিবি সূত্রে জানা যায়, …

Read More »

কালিগঞ্জের নলতা ইউনিয়ন জামায়াতে ইসলামী কর্তৃক পল্টন ট্রাজেডি উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

মোঃ হারুন উর রশীদ, কালিগঞ্জ, সাতক্ষীরা।। সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা নলতা ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্তৃক পল্টন ট্রাজেডি উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে নলতা হাটখোলা মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল ও পথসভা টি শুরু হয়। নলতা ইউনিয়ন জামায়াতের আমির মাস্টার আকবার হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারী …

Read More »

কালিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে চুরি মামলার পলাতক আসামি গ্রেফতার

মোঃ হারুন উর রশীদ, কালিগঞ্জ, সাতক্ষীরা।। সাতক্ষীরার কালিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে দীর্ঘদিন পলাতক থাকা এক চুরি মামলার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৫ অক্টোবর) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন উজিরপুর গ্রামের আব্দুল করিমের ছেলে মিলন হোসেন (৩৮) পুলিশ …

Read More »

কালিগঞ্জের চাঁচাই ফুটবল মাঠে ঐতিহ্যবাহী হাডুডু প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোঃ হারুন উর রশীদ, কালিগঞ্জ, সাতক্ষীরা।। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী চাঁচাই ফুটবল মাঠে গ্রামীণ খেলাধুলার অন্যতম প্রাচীন ও জনপ্রিয় খেলা হাডুডু প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উৎসাহে মুখর পরিবেশে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। খেলার শুরু থেকেই মাঠে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা …

Read More »

কালিগঞ্জে বাল্যবিবাহ বন্ধ, মোবাইল কোর্টে ৬০ হাজার টাকা জরিমানা আদায়

মোঃ হারুন উর রশীদ, কালিগঞ্জ, সাতক্ষীরা।। সাতক্ষীরার কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাইনুল ইসলাম খান এর হস্তক্ষেপে একটি বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। একই সঙ্গে মোবাইল কোর্টের মাধ্যমে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) বেলা ৩টার দিকে উপজেলার চাম্পাফুল ইউনিয়নের উজিরপুর গ্রামে এ অভিযান …

Read More »

নদী রক্ষা ও সবুজায়নে কালিগঞ্জে ইউএনওর চর বনায়নের উদ্যোগ

মোঃ হারুন উর রশীদ, কালিগঞ্জ, সাতক্ষীরা।। নদী রক্ষা ও সবুজ পরিবেশ গড়ার লক্ষ্যে চর বনায়নের উদ্যোগ নিয়েছেন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুজা মণ্ডল। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার কালিকাপুর মৌজার গলঘেশিয়া নদীর জেগে ওঠা চর এলাকা পরিদর্শনকালে তিনি এ উদ্যোগের ঘোষণা দেন। এ সময় তিনি নদী দখল ও …

Read More »

কালিগঞ্জে গলায় ফাঁস দিয়ে বিদেশফেরত যুবকের আত্মহত্যা

সাতক্ষীরার কালিগঞ্জে আলামিন (২২) নামে এক প্রবাস ফেরত যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে বুধবার (১৫ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার নলতা ইউনিয়নের কাশিমপুর গ্রামে। আত্মহননকারী আলামিন কাশিমপুর গ্রামের এছাক আলী মোড়লের ছেলে। এ ঘটনায় কালিগঞ্জ থানায় দায়েরকৃত অপমৃত্যু মামলায় আলামিনের চাচাতো ভাই আমিরুল ইসলাম (৩৭) জানান, প্রায় …

Read More »

কালিগঞ্জে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জে ইঁদুর নিধনের ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশরাফ হোসেন (৪০) নামে এক বর্গাচাষির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (১১ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রামনগর গ্রামে। নিহত আশরাফ হোসেন রামনগর গ্রামের মরহুম আব্দুল বারী তরফদারের ছেলে। পরিবারের সদস্যরা জানান, একই গ্রামের জাহাঙ্গীর রাজুর মালিকানাধীন একটি মিশ্র চাষের মাছের ঘের …

Read More »

উৎসবমুখর পরিবেশে শেষ হলো দুর্গোৎসব

বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। জানা গেছে, এবছর সাতক্ষীরার কালিগঞ্জে ৫০পূজাম-পে ধর্মীয় ভক্তি ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২ অক্টোবর) প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এ উৎসবের পরিসমাপ্তি ঘটে। সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন বয়সের মানুষ উপজেলার পূজাম-পগুলোতে ভক্তি-শ্রদ্ধার সঙ্গে …

Read More »

সীমান্ত পাহারার পাশাপাশি জনগণের নিরাপত্তা নিশ্চিত করা বিজিবির অন্যতম প্রধান দায়িত্ব: মহাপরিচালক

মুহা: জিল্লুর রহমান, সাতক্ষীরা প্রতিনিধি: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল মোঃ আশরাফুজ্জামান সিদ্দিকী, ওএসপি, বিএসপি, এসইউপি, বিজিবিএম, এনডিসি, পিএসসি, এমফিল বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মাবলম্বী মানুষ যুগ যুগ ধরে একসাথে মিলেমিশে বসবাস করে আসছে। দুর্গাপূজা শুধু হিন্দু স¤প্রদায়ের উৎসব নয়, …

Read More »