খুলনা

ভালো নেই সুন্দরবনের বাঘ-হরিণ

সংঘবদ্ধ চোরা শিকারিদের কারণে ভালো নেই সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার, মায়াবী চিত্রল হরিণ। এই দুই বন্যপ্রাণী এখন চোরা শিকারি ও পাচারকারীদের প্রধান টার্গেটে পরিণত হয়েছে। শীত মৌসুমে সুন্দরবন সংলগ্ন খালের পানি শুকিয়ে যাওয়ায় বন থেকে লোকালয়ে চলে আসে হরিণের পাল। আবার খালে পানি কম থাকায় বন সংলগ্ন এলাকার মানুষ বনে …

Read More »

গুলিবিদ্ধ মোতালেব শঙ্কামুক্ত, ভাড়াটে নারী তন্বী লাপাত্তা!

সোনাডাঙ্গা থানাধীন আল আকসা মসজিদ স্মরণীর ১০৯ নম্বর রোডের মুক্তা হাউজের নিচতলায় এনসিপির শ্রমিক সংগঠন জাতীয় নাগরিক শক্তির খুলনা বিভাগীয় আহ্বায়ক মো. মোতালেব শিকদারকে গুলি করা হয়। গতকাল রোববার রাতে তিনি তিনতলা ওই ভবনের নিচতলার একটি কক্ষে অবস্থান করছিলেন। পুলিশের একাধিক সূত্র জানায়, রাতে সেখানে মোতালেব শিকদারের সহযোগীরা ইয়াবা সেবন, …

Read More »

খুলনায় আদালতের সামনে গুলিতে নিহত ২

খুলনার আদালত চত্বরের প্রধান ফটকের সামনে কুপিয়ে এবং গুলি করে দুই যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৩০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- নতুন বাজার এলাকার হাসিব ও নগরীর বাগমারা এলাকার রাজন। প্রত্যক্ষদর্শীরা জানান, আসামিরা হাজিরা দিয়ে মোটরসাইকেলে বের হওয়ার মুহূর্তে দায়রা জজ আদালতের সামনে তাদের …

Read More »

কুমড়ো বড়ি তৈরিতে ব্যস্ত জীবননগরের নারীরা

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় শীত মৌসুম এলেই প্রতিটি গ্রামের নারীরা খাবারে বাড়তি স্বাদ আনতে কুমড়ো বড়ি তৈরিতে ব্যস্ত সময় পার করেন। শীত জেঁকে বসার পর কয়েকদিন ধরে উপজেলার প্রতিটি গ্রামে কুমড়ো বড়ি তৈরির যেন ধুম লেগেছে। কুমড়ো বড়ি তৈরির উপযুক্ত সময় শীতকাল। এ সময় গ্রামের নারীদের কর্মব্যস্ততাও বেড়ে যায়। নিত্যদিনের অন্যান্য …

Read More »

খুলনায় আমার দেশ পত্রিকার দুই সাংবাদিকের ওপর হামলা

খুলনায় দুই সাংবাদিকের ওপর দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। আজ শনিবার বেলা সোয়া তিনটার দিকে নগরের শিববাড়ি মোড়ের একটি রেস্তোরাঁর নিচে এ ঘটনা ঘটে। আহত দুই সাংবাদিক হলেন দৈনিক আমার দেশের খুলনা ব্যুরো প্রধান ও বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক (শাওন) এবং একই পত্রিকার স্টাফ রিপোর্টার কামরুল হোসেন (মনি)। তাঁদের খুলনা মেডিকেল …

Read More »

সাতক্ষীরায় অস্ত্র তৈরির সরঞ্জামসহ বনদস্যু গ্রেফতার

সুন্দরবনের বনদস্যুদের অস্ত্র তৈরির সরঞ্জামসহ বিল্লাল গাজী নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৭ নভেম্বর) রাত ৮টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা এলাকা থেকে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে গ্রেফতার করে। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, বিল্লাল গাজীকে …

Read More »

কয়রায় ৪৪ কেজি হরিণের মাংসসহ আটক-এক

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা থানা পুলিশ ও নৌবাহিনীর যৌথ অভিযানে ৪৪ কেজি হরিণের মাংসসহ সেলিম হাওলাদার নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি ৬নং কয়রা এলাকার মৃত এইচ,এম শওকত হোসেনের ছেলে। বৃহস্পতিবার দিনগর রাত আনুমানিক ১২:৩০ মিনিটের দিকে তার বাড়ির ফ্রিজ থেকে ৪৪ কেজি হরিণের মাংসসহ তাকে আটক করা হয়। …

Read More »

ভারতে আটক ১৮ বাংলাদেশীকে সাতক্ষীরা বিজিবি’র কাছে হস্তান্তর

ভারতে আটক নারী ও শিশুসহ আরও ১৮ বাংলাদেশী নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। বুধবার (৮ অক্টোবর ) রাত সোয়া ৭ টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত এক পাতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে হস্তান্তর করা হয়। পরে রাত ৯ টার দিকে তাদেরকে সাতক্ষীরা সদর থানায় …

Read More »

সংবাদ সম্মেললনে রিফাইন্ড আ’লীগ তৈরির বর্ণনা ডা. বাহারের বিরুদ্ধে স্ত্রীকে হত্যাসহ গুরুতর সব অভিযোগ দুই মেয়ের

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) খুলনা জেলা সভাপতি ও নাগরিক নেতা ডা. বাহারুল আলমের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন তার দুই মেয়ে। বুধবার বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তারা অভিযোগ করেন, ৩৬ বছর আগে তাদের বাবা পরিকল্পিতভাবে মাকে হত্যা করেন। মায়ের হত্যার বিচার চেয়ে গত ৯ সেপ্টেম্বর তারা …

Read More »

বিজিবির অভিযানে ভারতীয় মদসহ দশ লক্ষাধিক টাকার মালামাল আটক

সাতক্ষীরা-কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২৪ বোতল ভারতীয় মদসহ দশ লক্ষাধিক টাকার বিভিন্ন ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৭ অক্টোবর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ মাদরা, কুশখালী, কাকডাঙ্গা, গাজীপুর, তলুইগাছা, কালিয়ানী, হিজলদী ও চান্দুরিয়া বিওপির টহলদল পৃথক অভিযানে এসব পণ্য আটক …

Read More »