জেলার খবর

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি বাড়লো ২ টাকা

দেশে স্বয়ংক্রিয় মূল্য সমন্বয় পদ্ধতির আওতায় ডিসেম্বর ২০২৫ মাসের জন্য সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২ টাকা করে বাড়িয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বিশ্ববাজারে মূল্যের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে সংশোধিত প্রাইসিং ফর্মুলা অনুযায়ী রোববার (৩০ নভেম্বর) এ দাম সমন্বয় করা হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) থেকে এ দাম …

Read More »

সুন্দরবন থেকে আট জেলে আটক, বনকর্মীদের হুমকি

শ্যামনগর প্রতিনিধি: পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের অভয়ারণ্য এলাকা থেকে আট জেলেকে আট করেছে বনবিভাগের সদস্যরা। শনিবার রাত ও রোববার দিনব্যাপী অভিযানে হলদেবুনিয়ার গাড়াল, ছায়ানদী, আমড়াতলী থেকে তাদের আটক করা হয়। সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জার মোঃ ফজলুল হকের নেতৃত্বে পরিচালিত উক্ত অভিযানে ছয়টি নৌকা, এক হাজার ফুটেরও বেশী দড়ি-বড়শীসহ আনুমানিক ৩০ কেজি সাদা …

Read More »

সরকারের কোনও তালিকায় নেই নাম, বঞ্চিত-অবহেলিত তারা

বাংলাদেশে বিভিন্ন অনগ্রসর জনগোষ্ঠীর নাম সরকারি তালিকায় থাকলেও ‘চৌদালী সম্প্রদায়ের’ নাম নেই কোথাও। সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং শিক্ষাগতসহ সব দিক থেকে পিছিয়ে আছে তারা। এদেশের নাগরিক হওয়া সত্ত্বেও অনগ্রসর জনগোষ্ঠীর তালিকায় নাম না থাকায় সরকারি সব ধরনের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। বিভিন্ন সরকারি সংস্থা ও স্থানীয় প্রশাসনও তাদের সম্পর্কে তেমন কিছুই …

Read More »

খুলনায় আদালতের সামনে গুলিতে নিহত ২

খুলনার আদালত চত্বরের প্রধান ফটকের সামনে কুপিয়ে এবং গুলি করে দুই যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৩০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- নতুন বাজার এলাকার হাসিব ও নগরীর বাগমারা এলাকার রাজন। প্রত্যক্ষদর্শীরা জানান, আসামিরা হাজিরা দিয়ে মোটরসাইকেলে বের হওয়ার মুহূর্তে দায়রা জজ আদালতের সামনে তাদের …

Read More »

নির্বাচিত হলে শিক্ষকদের দাবিদাওয়া সংসদে তুলব, সাবেক এমপি হাবিব

সাতক্ষীরার তালা উপজেলায় মাধ্যমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন ও সামগ্রিক শিক্ষা পরিবেশকে শক্তিশালী করার লক্ষ্যে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২টায় তালা ব্রজেন দে সরকারি উচ্চবিদ্যালয় মাঠে বাংলাদেশ শিক্ষক সমিতি, তালা উপজেলা শাখা এ সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক …

Read More »

দেবহাটায় শীতার্ত অসহায়দেরকে ইউএনওর কম্বল বিতরন

দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা উপজেলার বিভিন্ন অসহায় শীতার্ত মানুষদেরকে কম্বল বিতরন করেছেন। শুক্রবার রাতে উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে গৃহহীন ছিন্নমূল শীতার্ত অসহায় মানুষদেরকে এই শীতবস্ত্র বিতরণ করেন। দেবহাটা সদর ইউনিয়নের বিভিন্ন স্থানে ৫০ জনকে এই কম্বল বিতরন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মিলন …

Read More »

আনুলিয়ায় মাদ্রাসার কমিটি বাতিল ও কোটি টাকার নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের মদিনাতুল উলুম ফাজিল মাদ্রাসার কমিটি বাতিল ও কোটি টাকার নিয়োগ প্রক্রিয়া বন্ধের দাবিতে আবারও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) বেলা ১১টায় মাদ্রাসার সামনে এলাকার সচেতন নাগরিক সমাজের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন নাছিমুর রহমান নাহিদ, রোকনুজ্জামান খোকন, সাইফুল্লাহ সরদার, নাজমুল হোসেন, আবু …

Read More »

সাতক্ষীরা জেলা যুবদল নেতা মিঠুর বহিষ্কারাদেশ প্রত্যাহার

সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাছিম ফারুক খান মিঠুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। কেন্দ্রীয় বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বুধবার (২৬ নভেম্বর) স্বাক্ষরিত এক পত্রে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেন। পত্রে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ২০১৫ সালে দেওয়া বহিষ্কারাদেশ পুনর্বিবেচনার পর তার প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া …

Read More »

শ্যামনগরে পানি নিষ্কাশনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

এবিএম কাইয়ুম রাজ, সাতক্ষীরা : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের তারানীপুর–ভেটখালী এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতার সমস্যা নিরসনে ঝুড়ঝুড়ি–হীমখালী খালের সংযোগস্থলে কালভার্ট নির্মাণের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছেন। শুক্রবার (২৮ নভেম্বর) দুপুর সাড়ে ২টায় তারানীপুর–ভেটখালী জামে মসজিদ সংলগ্ন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক স্থানীয় মানুষ উপস্থিত হয়ে তাদের ভোগান্তির কথা তুলে …

Read More »

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ বিজয়ে ঐক্যবদ্ধ সাতক্ষীরা জেলা বিএনপি

নিজস্ব প্রতিনিধি : সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ধানের শীষের বিজয় ছিনিয়ে আনতে ঐক্যবদ্ধ হলো সাতক্ষীরা জেলা বিএনপি। নজির বিহীন এই রাজনৈতিক মিলনে ফুটে উঠেছে রাজনৈতিক সৌহাদ্যর্ ও শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলের প্রতি সম্মান রেখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে …

Read More »