গণভোট কবে হবে, সে বিষয়ে প্রধান উপদেষ্টা দ্রুতই সিদ্ধান্ত দেবেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। গণভোট নিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর পাল্টাপাল্টি অবস্থানের মধ্যে একথা বললেন তিনি। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে কথা বলেন উপদেষ্টা আসিফ নজরুল। এ …
Read More »শেষ বৈঠক ঐকমত্য কমিশনের, সুপারিশ পেশ আগামীকাল
সরকারের কাছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ দিতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। আগামীকাল মঙ্গলবার দুপুর ১২টায় উপদেষ্টা পরিষদের সদস্যদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই সুপারিশ হস্তান্তর করা হবে। আজ সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে কমিশনের সমাপনী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন ঐকমত্য কমিশনের …
Read More »প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের বৈঠকে যেসব আলোচনা হলো
২২ অক্টোবর (বুধবার) সন্ধ্যা ৬টায় মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মাদ ইউনূসের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহেরের নেতৃত্বে ৪ সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করেছেন। জামায়াতের এ প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক …
Read More »আইনের শাসন মেনে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান সিইসির
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) প্রতি আহ্বান জানিয়েছেন, নির্বাচনী দায়িত্ব পালনের সময় আইনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে। কোনো ধরনের চাপের কাছে নতি স্বীকার না করে আইন অনুযায়ী সিদ্ধান্তে অটল থাকার নির্দেশও দেন তিনি। বুধবার (২২ অক্টোবর) …
Read More »ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তপশিল : সিইসি
আগামী ডিসেম্বরের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। শনিবার (১৮ অক্টোবর) বিকেলে বরিশাল সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এর আগে তিনি বরিশাল বিভাগ এবং জেলা প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সভা করেন। এ সময় তিনি …
Read More »জুলাই জাতীয় সনদ, কী থাকছে এই সনদে
দেশের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের লক্ষ্যে প্রায় আট মাস ধরে তিন ধাপে রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা শেষে তৈরি করা ‘জুলাই জাতীয় সনদ, ২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠান হতে যাচ্ছে আগামীকাল শুক্রবার। এদিন বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ সই হবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ও …
Read More »ভোটারদের পছন্দে এগিয়ে কোন দল, উঠে এলো জরিপে
ভোটারদের পছন্দের দল নিয়ে জরিপ পরিচালনা করা হয়েছে। এই জরিপে দেশের ছয়টি বিভাগে এগিয়ে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রংপুর বিভাগে এগিয়ে রয়েছে জামায়াতে ইসলামী এবং বরিশাল বিভাগে এগিয়ে আছে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ। বেসরকারি সংস্থা ইনোভিশন কনসালটিং পরিচালিত ‘পিপলস ইলেকশন পালস সার্ভে, দ্বিতীয় পর্ব– তৃতীয় খণ্ড’ প্রকাশিত …
Read More »ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই : প্রেস সচিব
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই এবং সব ধরনের বাধা ও সংশয় ইতোমধ্যেই দূর হয়ে গেছে। শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ প্রেস ক্লাবে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। প্রেস সচিব বলেন, অনেক বছর পর আমরা একটা রিয়েল …
Read More »নির্বাচনে কোনো কর্মকর্তা দলীয় আচরণ করলে কঠোর ব্যবস্থা: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা যেন দলীয় আচরণ বা পক্ষপাতমূলক মনোভাব না দেখাতে পারেন, সেটি নিশ্চিত করবে নির্বাচন কমিশন। তিনি বলেন, ‘দলীয় বা দলদাসের মতো আচরণ কেউ করতে পারবেন না, সেটা আমরা কঠোরভাবে নিশ্চিত করব। কেউ যদি মনের …
Read More »নিম্নকক্ষ নির্বাচন হবে আসনভিত্তিক, উচ্চকক্ষ পিআর পদ্ধতিতে: বদিউল আলম
নিম্নকক্ষ হবে আসনভিত্তিক এবং উচ্চকক্ষ নির্বাচন হবে পিআর পদ্ধতিতে বলে মন্তব্য করেছেন নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। তিনি বলেন, নিম্নকক্ষ হবে আসনভিত্তিক এবং উচ্চকক্ষ হবে পিআর পদ্ধতিতে। দুটিরই ইতিবাচক ও নেতিবাচক দিক আছে। তবে আমরা মনে করি, এটি প্রবর্তন করা দরকার। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) …
Read More »
ক্রাইম বার্তা