সাতক্ষীরা

ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত, হারান সভাপতি ও হারুন সাধারণ সম্পাদক নির্বাচিত

নিজস্ব প্রতিনিধি: ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের (রেজি: নং খুলনা-১১৫৫) ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন-২০২৫ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ আগস্ট, ২০২৫) দিনব্যাপী ভোটগ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে হারান চন্দ্র ঘোষ (চেয়ার প্রতীক) সভাপতি এবং মোঃ হারুনার রশিদ (হারিকেন প্রতীক) সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশন কার্যালয় …

Read More »

শ্যামনগরের বিরোধপূর্ণ জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধ, গ্রেপ্তার ৪

সাতক্ষীরার শ্যামনগরে বিরোধপূর্ণ একটি জমির দখল নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছে। শনিবার (২ আগস্ট) বিকেলে উপজেলার রামজীবনপুরের কেয়াতলা এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ পাঁচজন হলেন, আব্দুল মালেক গাজী (৫০), আরিফুল ইসলাম (১৫), আরিফুল ইসলাম (২৮), আবু সাঈদ (১৫) ও আব্দুল্লাহ আল মামুন (৩৫)। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে …

Read More »

সাতক্ষীরার ৫টি আসন পুনর্বহালসহ আশাশুনিকে স্বতন্ত্র রাখার দাবিতে বিক্ষোভ

সাতক্ষীরার আশাশুনি ও শ্যামনগর উপজেলা নিয়ে প্রস্তাবিত সাতক্ষীরা-৪ আসনের সীমানা বাতিল, সাতক্ষীরার পাঁচটি আসন পুনর্বহাল ও আশাশুনিকে নিয়ে স্বতন্ত্র আসন গঠনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২আগস্ট) বিকালে আশাশুনি সরকারি কলেজ জামে মসজিদের সামনে থেকে উপজেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন …

Read More »

জুলাই শহীদ ও মাইলস্টোন স্কুলের নিহতদের স্মরণে সাতক্ষীরায় দোয়া

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা: সাতক্ষীরা হাফেজ কল্যাণ পরিষদের আয়োজনে ও আবাবিল হজ্জ গ্রপের সহযোগিতায় জুলাই শহীদ ও মাইলস্টোন স্কুলের নিহতদের স্মরণে সাতক্ষীরায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার( ২ জুলাই) সকালে তুফান কনভেনশন সেন্টারে গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ ও মাইলস্টোন স্কুলে নিহত শিক্ষার্থীদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় এ বিশেষ দোয়া মাহফিল …

Read More »

সাতক্ষীরায় জুলাইয়ের মায়েরা শীর্ষক অভিভাবক সমাবেশ

ছাত্র-জনতার গৌরবময় গণঅভ্যুত্থান দিবসসমূহ পালনের অংশ হিসেবে শনিবার (২ আগস্ট) সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে “জুলাইয়ের মায়েরা” শীর্ষক এক অনন্য অভিভাবক সমাবেশ ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী। জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জেলা তথ্য অফিসের যৌথ আয়োজনে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এর …

Read More »

শ্যামনগরে সাপের কামড়ে শিশুর মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগরে বিষধর সাপের কামড়ে আরিফুল ইসলাম (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যায় সাপে কামড়ের পর রাত সাড়ে ১০টার দিকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সাপের কামড়ে নিহত শিশু আরিফুল ইসলাম সাতক্ষীরার শ্যামনগর উপজেলার খড়িতলা গ্রামে আব্দুল আলিমের ছেলে। পারিবারিক সূত্রে জানা …

Read More »

সাতক্ষীরায় সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারীদের সম্মাননা প্রদান

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা প্রতিনিধি :‘প্রবাসীর অধিকার-আমাদের অঙ্গীকার,বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার’ এই স্লোগানকে সামনে রেখে রেমিট্যান্স যোদ্ধা ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী কর্মীর সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার (২ আগস্ট) সকালে জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস সাতক্ষীরার আয়োজনে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন …

Read More »

আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে শ্যামনগরে জামায়াতের মানববন্ধন

হুসাইন বিন আফতাব, শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা : জাতীয় সংসদের সাতক্ষীরা-৩ ও সাতক্ষীরা-৪ আসনের সীমানা পুনর্বিন্যাস করে নির্বাচন কমিশনের খসড়া গেজেট প্রকাশের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ আগস্ট) সকাল সাড়ে দশটায় শ্যামনগর চৌরাস্তা মোড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্যামনগর উপজেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। উপজেলা জামায়াতের আমীর মাওলানা …

Read More »

তালায় স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামী আটক

তালায় স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামী আটক সাতক্ষীরার তালায় পারিবারিক কলহের জের ধরে ব্রাকের মাঠ সংগঠক তৃষা আক্তারকে (৩১) কুপিয়ে জখম করেছে তার স্বামী। ঘটনাটি ঘটেছে শনিবার (২ আগষ্ট) সকালে উপজেলা জেঠুয়া বাজার এলাকায়। অভিযুক্ত স্বামী মো. মফিজুল ইসলাম (৪১) মোংলার হাট নতুন ঘোষগাতি এলাকায় মৃত আ: সালাম ফকিরের ছেলে। আহত …

Read More »

পাটকেলঘাটায় মোটরভ্যান চোরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

পাটকেলঘাটা থানার ধানদিয়া অশোক মোড় বাজারে মোটরভ্যান চুরি করতে গিয়ে ধরা পড়ে গণধোলাইয়ের শিকার হয়েছে এক চোর। পরে পুলিশের হস্তক্ষেপে তাকে আটক করে থানায় নেওয়া হয়। শুক্রবার  (১ আগস্ট) সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে । জানা গেছে, পাটকেলঘাটার শানতলা গ্রামের বাসিন্দা ভ্যানচালক মিলন তার ভ্যানটি বাজারে রেখে জমিতে কাজ …

Read More »