সারাদেশ

গণপরিষদ নির্বাচনের দাবিতে সাতক্ষীরায় সমাবেশ

গণপরিষদ নির্বাচন ও নতুন সংবিধান প্রণয়নের দাবিতে সাতক্ষীরার সদর উপজেলার খড়িবিলা গ্রামে ‘উঠানে নতুন সংবিধান’ শীর্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৪টায় আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা জনগণের মতামতের ভিত্তিতে নতুন সংবিধান প্রণয়নের আহ্বান জানান। বক্তারা বলেন, দেশের বর্তমান শাসনব্যবস্থায় জনগণের অংশগ্রহণ নেই। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিত্বমূলক সরকার গঠনই হতে পারে …

Read More »

কাল থেকেই কার্যকর এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা

মূল বেতনের ওপর শতাংশ হারে বাড়িভাড়া বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সুখবর পেলেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। আগামীকাল ১ নভেম্বর থেকে এমপিওভুক্ত শিক্ষকদের সাড়ে ৭ শতাংশ হারে (সর্বনিম্ন দুই হাজার টাকা) বাড়িভাড়া ভাতা দেওয়া হবে। এ-সংক্রান্ত একটি চিঠি চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারের কার্যালয়ে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গত ২৮ অক্টোবর সই করা …

Read More »

কারও করুণা নয় সংগ্রামী জীবন বেছে নিয়েছেন দৃষ্টিহীন সাইফুল

চোখের আলো হারিয়ে ফেলেছিলেন মাত্র ১২ বছর বয়সে। কিন্তু সাহস আর আশা হারায়নি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের মোঃ সাইফুল ইসলাম। সেই সাইফুল ইসলাম এখন নিজের পরিশ্রমেই সমাজে উদাহরণ হয়ে উঠেছেন। পিতা আব্দুল হামিদ ছোটবেলায় সাইফুল ইসলামকে হেফজখানায় পড়াশোনা করিয়েছিলেন। সুস্থ স্বাভাবিক জীবন চলছিল সাইফুল ইসলামের। কিন্তু ১২ বছর বয়সে …

Read More »

কালিগঞ্জে কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষের অবহেলায় বিপুল পরিমাণ আলু বিনষ্ট

সাতক্ষীরার কালিগঞ্জে ভাই ভাই কোল্ড স্টোরেজে আলু রেখে চরম বিপাকে পড়েছেন জাহাঙ্গীর হোসেন ও মাহাবুর রহমান নামে দুই ব্যবসায়ী। কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষের অবহেলা ও দায়সারা ভূমিকায় নষ্ট হয়ে গেছে ৩৮ লক্ষাধিক টাকার আলু। ঘটনাটি ঘটেছে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দুদলী এলাকায় অবস্থিত ভাই ভাই কোল্ড স্টোরেজে। এ ঘটনায় ক্ষতিপূরণ পাওয়ার জন্য …

Read More »

অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক

সাতক্ষীরার কালিগঞ্জে বিশেষ কৌশলে সীমান্তের কালিন্দী ও ইছামতি নদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশের সময় এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত ১১টার দিকে তাকে আটক করা হয়। আটক ভারতীয় নাগরিকের নাম বীরেশ্বর দাশগুপ্ত (৪৫)। তিনি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যমগ্রামের বাসিন্দা। বিজিবি সূত্রে জানা যায়, …

Read More »

রাজশাহীর মোস্তফা হত্যা মামলার আসামি রফিক সাতক্ষীরায় গ্রেপ্তার

রাজশাহীর চারঘাট থানার চাঞ্চল্যকর মোস্তফা শেখ হত্যা মামলার এজাহারভুক্ত অন্যতম আসামি মোঃ রফিক শেখকে সাতক্ষীরা শ্যামনগর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা। শ্যামনগর উপজেলার শংকরকাটি গ্রাম থেকে মঙ্গলবার র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্প এবং র‌্যাব-৫ এর রাজশাহী সদর কোম্পানির সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। আজ বুধবার সকালে …

Read More »

কালিগঞ্জের নলতা ইউনিয়ন জামায়াতে ইসলামী কর্তৃক পল্টন ট্রাজেডি উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

মোঃ হারুন উর রশীদ, কালিগঞ্জ, সাতক্ষীরা।। সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা নলতা ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্তৃক পল্টন ট্রাজেডি উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে নলতা হাটখোলা মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল ও পথসভা টি শুরু হয়। নলতা ইউনিয়ন জামায়াতের আমির মাস্টার আকবার হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারী …

Read More »

দেবহাটা জামায়াতের বিক্ষোভ মিছিল

আওয়ামী সন্ত্রাসীদের লগি-বৈঠার বর্বরোচিত হামলার ঘটনায় জড়িতদের বিচার দাবিতে দেবহাটা জামায়াতের বিক্ষোভ মিছিল দেবহাটা (সাতক্ষীরা) সংবাদদাতা: ২০০৬ সালের ২৮অক্টোবর আওয়ামী সন্ত্রাসীদের লগি-বৈঠার বর্বরোচিত হামলার ঘটনায় জড়িতদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকাল ৪টায় সখিপুর ইউনিয়ন পরিষদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলার …

Read More »

আইন ও সালিশ কেন্দ্র (আসক) এর আয়োজনে শিশুর যৌন শোষণ প্রতিরোধে ক্যাম্পেইন

আইন ও সালিশ কেন্দ্র (আসক) সাতক্ষীরায় “স্টেপ আপ দ্যা ফাইট এগেনষ্ট সেক্সচুয়াল এক্সপ্লয়টেশন অব চিলড্রেন: এম্পাওয়ারিং চিলড্রেন এন্ড কমিউনিটিস” প্রকল্পটি টেরে ডেস হোমস (টিডিএইচ),নেদারল্যান্ডস এর অর্থায়নে শিশু যৌন শোষণ প্রতিরোধে শিশুদের ও স্থানীয় সচেতন নাগরিকদের ক্ষমতায়িত করার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। এরই ধারাবাহিকতায় ২৬ অক্টোবর ২০২৫ রবিবার সকাল …

Read More »

জনবল ও অবকাঠামো সংকটে আদালত সাতক্ষীরায় বিঘ্নিত হচ্ছে বিচারিক সেবা

সাতক্ষীরা জেলা জজ আদালতে জনবল ও অবকাঠামো সংকটে বিঘ্নিত হচ্ছে বিচারিক সেবা। ফলে ভোগান্তি বাড়ছে বিচারপ্রার্থীদের। সংশ্লিষ্ট দপ্তর এসব সমস্যা সমাধানে আশু ব্যবস্থা গ্রহণ না করলে বিচারপ্রার্থী জনগণের দুর্ভোগ চরম আকার ধারণ করবে। জানা যায়, জেলা জজ আদালতের অধীনে অন্যান্য আদালত গুলোতে বিচারাধীন মামলা রয়েছে ৫৭ হাজার ১০৬টি। এরমধ্যে সিভিল …

Read More »