TimeLine Layout

September, 2025

  • 28 September

    সাতক্ষীরায় আলোচনা সভায় বক্তারা তথ্যের অবাদ প্রবাহে দুর্নীতি হ্রাস, সরকারি কর্মকাণ্ডে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত হবে

    “তথ্য আমার অধিকার, জানা আছে কি তোমার?”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভার আয়োজন করে জেলা তথ্য অফিস। জেলা তথ্য অফিসার জাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে …

    Read More »
  • 28 September

    প্রথম আলোর বিভ্রান্তিকর রিপোর্টের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও স্মারকলিপি

    সাতক্ষীরা সংবাদদাতাঃ দৈনিক প্রথম আলো পত্রিকায় সাতক্ষীরার উন্নয়ন নিয়ে প্রকাশিত বিভ্রান্তিকর ও ষড়যন্ত্রমূলক প্রতিবেদনের প্রতিবাদে মানববন্ধন করেছে ‘সাতক্ষীরা উন্নয়ন ফোরাম’। একই সঙ্গে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়। সাতক্ষীরা উন্নয়ন ফোরামের সদস্য মো. জাহিদুল ইসলামের …

    Read More »
  • 27 September

    বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে নিহত ৩১

    ভারতের তামিলনাড়ু রাজ্যের করুর শহরে তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে) দলের সভাপতি ও অভিনেতা থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে অন্তত ৩১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো অন্তত ৫০ জন। শনিবার (২৭ সেপ্টেম্বর) তামিলনাড়ুর করুরে এ ঘটনা ঘটে। তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী এম. সুব্রামানিয়ানের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে’র প্রতিবেদনে …

    Read More »
  • 27 September

    ডিসেন্ট একাডেমীর আয়োজনে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

    আব্দুল্লাহ আল মামুন, সাতক্ষীরাঃ ডিসেন্ট একাডেমীর আয়োজনে সাতক্ষীরায় সিরাতুন্নবী (সা.) উপলক্ষে কুইজ, হামদ- নাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে লেকভিউ হল রুমে ডিসেন্ট একাডেমীর পরিচালক আবুল কাশেম এর সভাপতিত্বে সুস্থ সংস্কৃতির বিকাশের জন্য হামদ-নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর আগে স্মার্ট মেডিকেল সাতক্ষীরার সৌজন্যে সাতক্ষীরার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের …

    Read More »
  • 27 September

    সাতক্ষীরার ৮০ ভাগ সড়ক কাঁচা : প্রথম আলোর বিভ্রান্তিকর রিপোটে ক্ষোভ: ২৮ তারিখে স্মারকলিপি প্রদান

    আবু সাইদ বিশ্বাস: বাংলাদেশের দক্ষিণ—পশ্চিমাঞ্চলের অন্যতম সীমান্তবর্তী জেলা সাতক্ষীরা দীর্ঘদিন ধরেই অবহেলিত। বিশেষ করে সড়ক যোগাযোগ ব্যবস্থার বেহাল দশা মানুষের জীবনযাত্রা, ব্যবসা—বাণিজ্য ও কর্মসংস্থানের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বিগত ১৫ বছরে এই জেলায় কোন প্রকার অবকাঠামোগত উন্নয়ন হয়নি বরং রাজনৈতিক কারণে দাবিয়ে রাখা হয়েছিলো। জুলাই—আগস্ট গণঅভ্যুত্থানের পর সরকার যখন …

    Read More »
  • 27 September

    নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত পর্যাপ্ত সুবিধার অভাবে পর্যটক কমছে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে

    আবু সাইদ বিশ্বাস সাতক্ষীরাঃ পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাবে পর্যটক কমছে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে। একসময় বছরে কয়েক লাখ পর্যটক সুন্দরবন ভ্রমণ করলেও বর্তমানে সে সংখ্যা অর্ধেকের নিচে নেমেছে। বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের একটি বড় অংশ সাতক্ষীরায় অবস্থিত, যা এখানকার প্রধান পর্যটন আকর্ষণ। বাস কিংবা পরিবহন থেকে নামলেই দেখা যায় প্রকৃতির অপরূপ সৌন্দর্যের …

    Read More »
  • 27 September

    আশাশুনির ২১টি মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে জামায়াতের মতবিনিময় সভা

    এস,এম মোস্তাফিজুর রহমান।। আশাশুনিতে সনাতন ধর্মের সর্ববৃহৎ উৎসব দূর্গাপূজা উপলক্ষে ২১টি মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন জামায়াত নেতৃবৃন্দ। গতকাল বিকাল ৪ টায় উপজেলার বড়দল ও প্রতাপনগর ইউনিয়নের বিভিন্ন পূজা মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে এ মতবিনিময় সভা করেন। বড়দল ইউনিয়ন পরিষদে হলরুমে ইউনিয়ন আমীর মাওঃ আব্দুল ওয়াজেদের সভাপতিত্বে সভায় …

    Read More »
  • 27 September

    ৫ দিন বন্ধ থাকবে ভোমরা স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম

    শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে টানা ৫ দিন সব ধরনের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এ তথ্য নিশ্চিত করেছেন ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আবু মুসা। ভোমরা সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি আবু হাসান বলেন, দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দরের ব্যবসায়ীরা ৫ দিন ব্যবসায়ী কার্যক্রম বন্ধ রাখবে জানিয়ে চিঠি …

    Read More »
  • 27 September

    গৎবাঁধা রাজনীতি দিয়ে এখন আর চলবে না : আমীর খসরু

    বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাজনীতিতে এখন ভিশন থাকতে হবে, দূরদৃষ্টি থাকতে হবে, ওই গৎবাঁধা রাজনীতি দিয়ে এখন আর চলবে না। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত জিয়া সুইং মিন কার্নিভালে এসব কথা বলেন তিনি। আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাজনীতিতে ধ্যান-ধারণার …

    Read More »
  • 27 September

    জামায়াত ক্ষমতায় গেলে দাবি আদায়ে কাউকে রাস্তায় নামতে হবে না : শফিকুর রহমান

    বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দাবি আদায়ে জনগণকে রাস্তায় নামতে হবে না বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। শনিবার (২৭ সেপ্টেম্বর) ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি) এর বার্ষিক কাউন্সিল অধিবেশনে এ কথা বলেন তিনি। জামায়াতের আমির বলেন, তরুণরা যেন যোগ্যতা অনুযায়ী কাজের সুযোগ পান, সেই পরিবেশ গত …

    Read More »