ইসলামী ব্যাংক কলারোয়া শাখার গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, কলারোয়া:
২৩ জুন বিকেলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র কলারোয়া শাখার উদ্যোগে এক গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে ব্যাংকের গ্রাহক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

কলারোয়া শাখার শাখা প্রধান কে এম মুশফিকুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র খুলনা জোনের হেড মিজানুর রহমান মিজি।

প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান মিজি ব্যাংকের বর্তমান পরিস্থিতি সম্পর্কে গ্রাহকদের অবহিত করেন। তিনি বলেন, ইসলামী ব্যাংক দেশের মানুষের আস্থা ও ভালোবাসার ব্যাংক। বর্তমানে যে সাময়িক পরিস্থিতি বিরাজ করছে, তা অচিরেই কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, গ্রাহকদের আস্থা ও সহযোগিতার মাধ্যমে ব্যাংক খুব শিগগিরই পূর্বের ন্যায় স্বাভাবিক লেনদেনে ফিরবে এবং দেশের অন্যতম সেরা ব্যাংক হিসেবে আবারও অবস্থান সুদৃঢ় করবে—ইনশাআল্লাহ।

সমাবেশ শেষে গ্রাহকদের সঙ্গে মতবিনিময় করা হয় এবং ব্যাংকের বিভিন্ন সেবা ও কার্যক্রম নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *