সাতক্ষীরায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের বরেয়া গ্রামে  ৩ জুন বিকেলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে ।
স্থানীয় সূত্র জানায়, মিছিলটি সাবেক ছাত্রলীগ নেতা সরদার আশরাফুলের নেতৃত্বে অনুষ্ঠিত হয়। এ সময় তারালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তারেক, সাধারণ সম্পাদক রহিম এবং সদস্য রাকিব, নয়ন, আসাদ, লিঠু, আলমগীর ও মোশারফসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী মিছিলে অংশ নেন।
স্থানীয় সূত্রের দাবি, মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা “শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, আমরা মুজিব সেনা” ভয়করিনা বুলেট বোমা, “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু”, “শেখ হাসিনার সৈনিক, রাজপথ ছাড়ব না”, “বঙ্গবন্ধুর আদর্শ, আমাদের অঙ্গীকার”সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেন। এছাড়া তারা শেখ হাসিনার পক্ষে এবং আওয়ামী লীগের সমর্থনে বিভিন্ন স্লোগান দিতে থাকেন বলে স্থানীয়দের দাবি।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *