সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা: সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ জুলাই) সাতক্ষীরা স্টেডিয়ামে অবস্থিত সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলার পুলিশ সুপার ও সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সভাপতি আবু সালেহ মো. আশরাফুল আলম।

সভায় সংগঠনের সার্বিক কার্যক্রম, রেফারিদের দক্ষতা উন্নয়ন, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং জেলার ফুটবলের মানোন্নয়নে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় উপস্থিত সদস্যরা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ প্রদান করেন।

সভার শুরুতে সম্প্রতি বিভিন্ন ক্যাটাগরিতে পদোন্নতিপ্রাপ্ত রেফারিদের ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়। বক্তারা বলেন, তাঁদের এ সাফল্য জেলার ফুটবল অঙ্গনের জন্য গৌরবের। একই সঙ্গে ভবিষ্যতেও নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।

সভায় জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং জেলার বিভিন্ন পর্যায়ের রেফারিরা উপস্থিত ছিলেন।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *