শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাতক্ষীরায় শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ শিক্ষা-সংক্রান্ত বিভিন্ন দাবিতে স্লোগান দেন।

বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সাম্প্রতিক শিক্ষা-সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্তে শিক্ষার্থীরা চরম ভোগান্তির মুখে পড়েছে। তারা এসব সিদ্ধান্ত প্রত্যাহার এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানান।

শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের দাবি দ্রুত বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *