শ্যামনগরে শ্রমিকলীগ নেতা আকবর হোসেন গ্রেপ্তার

শ্যামনগরে শ্রমিকলীগ নেতা আকবর হোসেন গ্রেপ্তার

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে শ্রমিকলীগ নেতা আকবর হোসেন (৩৮) কে গ্রেপ্তার করেছে শ্যামনগর থানা পুলিশ। সোমবার দুপুরের দিকে উপজেলার আটুলিয়া এলাকা থেকে উপ-পরিদর্শক বিপ্লব হোসেনের নেতৃত্বে তাকে গ্রেপ্তার করা হয়। উপজেলার দক্ষিণ-পশ্চিম আটুলিয়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে আকবর হোসেন আটুলিয়া ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সাফিউল ইসলাম পাটোয়ারী জানান, আকবরের বিরুদ্ধে চেক জালিয়াতির মামলায় গ্রেপ্তারী পরোয়ানা ছিল। মালিকের নিকট থেকে টাকা নিয়ে প্রতারণা করার অভিযোগে ইট ভাটার মালিক আদালতে মামলা করেছিল।এদিকে এনজিও কর্মীর ছদ্মবরণে উপজেলার চিহ্নিত মাদক ব্যবসায়ী বাপ্পী মোল্যাকে আটক করেছে পুলিশ।উপ-পরিদর্শক আনোয়ার হোসেনের নেতৃত্বে রোববার বিকালে উপজেলার নকিপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার নিকট থেকে ১০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হলেও অবশিষ্ট ইয়াবা পাশের পুকুরে ফেলে দেয়। তিনি একই গ্রামের আনিছুর রহমান মোল্যার ছেলে।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *