জুলাই সনদ বাস্তবায়ন ও আইন-শৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ জেলা জামায়াতের শুরা বৈঠকে

জুলাই সনদ বাস্তবায়ন ও আইন-শৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ জেলা জামায়াতের শুরা বৈঠকে

সাতক্ষীরা সংবাদাতা:

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার মজলিশে শুরার বৈঠক শনিবার সকাল ১০টায় শহরের মুন্সিপাড়াস্থ কাজী শামসুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাওলানা আজিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ বৈঠকে জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

সভাপতির বক্তব্যে জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, জুলাই সনদ বাস্তবায়নে বিলম্ব করে সরকার গণরায়ের যথাযথ মূল্যায়ন করছে না। এ বিষয়ে কোনো ধরনের গড়িমসি গ্রহণযোগ্য হবে না বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে এবং সাম্প্রতিক বিভিন্ন সহিংস ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তিন বছরের এক শিশুকন্যা হত্যার ঘটনার উল্লেখ করে তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

বক্তব্যে তিনি বিএনপির কিছু নেতা-কর্মীর বিরুদ্ধে উশৃঙ্খল আচরণের অভিযোগ তুলে বলেন, শ্যামনগরে জামায়াতের এক কর্মীর ওপর হামলার ঘটনা উদ্বেগজনক। তিনি বিএনপির শীর্ষ নেতৃত্বের প্রতি দলের নেতা-কর্মীদের নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানান এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে এর দায় সংশ্লিষ্টদের বহন করতে হবে বলে মন্তব্য করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর শেখ নুরুল হুদা ও ডা. মো. মাহমুদুল হক। এছাড়া জেলা সহকারী সেক্রেটারি মাহাবুবল আলম, অধ্যাপক মো. ওবায়দুল্লাহ, অধ্যাপক গাজী সুজাআত আলী, প্রভাষক মো. ওমর ফারুক, মাওলানা ওসমান গণি, অফিস সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, জেলা কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস সবুর, অধ্যাপক আ. জলিল, অধ্যাপক আব্দুল ওয়ারেছ, অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল, অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী, অধ্যক্ষ ড. রুহুল আমিন, মো. নজরুল ইসলাম, ডা. আপতাব উদ্দীন, মাওলানা ওমর আলী, অধ্যাপক রেজাউল ইসলামসহ জেলা কর্মপরিষদের সদস্য, বিভিন্ন উপজেলার আমীর, সেক্রেটারি এবং জেলা মজলিশে শুরার সদস্যরা উপস্থিত ছিলেন।

আবু সাইদ বিশ্বাস

সাতক্ষীরা

১/৮/২৬

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *