সাতক্ষীরা আয়েনউদ্দীন মহিলা আলিম মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আরোচনা সভা

সাতক্ষীরা সংবাদদাতা:
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাতক্ষীরা আয়েনউদ্দীন মহিলা আলিম মাদ্রাসায় উদযাপন, প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিভিন্ন কর্মসূচি ও প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা আয়েনউদ্দীন মহিলা আলিম মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো. ওবায়দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মো. আব্দুল মজিদ, মো. আব্দুর রহিম ও মো. নাসির উদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. রুহুল আমীন। অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আবুল হাসান।
এ সময় বক্তব্য দেন মাওলানা নুরউদ্দিন ।
বক্তরা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও চরিত্রের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। বক্তরা বলেন, মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে ব্যক্তি ও সমাজজীবনে ন্যায়, মানবিকতা, সৌহার্দ্য ও শান্তি প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।
বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন সমগ্র মানবজাতির জন্য উত্তম আদর্শ। তাঁর জীবন ও আদর্শ নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *