নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদ কর্তৃক গৃহীত বিভিন্ন প্রকল্পের বিপরীতে জেলার ১০৪ জন উপকারভোগীর মধ্যে ১ কোটি ১০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। ৩১ আগস্ট সোমবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগীদের হাতে চেক তুলে দেন জেলা পরিষদ প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।
জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আইনজীবী সৈয়দ ইফতেখার আলী।
প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ প্রশাসক বলেন, সরকারি বরাদ্দের প্রতিটি টাকা যেন স্বচ্ছতার সঙ্গে জনগণের কল্যাণে ব্যয় হয়, তা নিশ্চিত করতে হবে। তৃণমূলের প্রাতিষ্ঠানিক উন্নয়নে জেলা পরিষদ সর্বদা পাশে থাকবে।
ক্রাইম বার্তা