সাতক্ষীরায় জামায়াতের মাসব্যাপী দাওয়াতি অভিযানে সাধারণ মানুষের ব্যাপক সাড়া

সাতক্ষীরায় জামায়াতের মাসব্যাপী দাওয়াতি অভিযানে সাধারণ মানুষের ব্যাপক সাড়া
একটি সুন্দর, সুখী, সমৃদ্ধ ও কল্যাণময় রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে জেলা আমিরের আহবান
ছবি আছে:
সাতক্ষীরা সংবাদদাতা: সাতক্ষীরা শহরের নিউ মার্কেট এলাকায় জামায়াতে ইসলামীর মাসব্যাপী দাওয়াতি অভিযানের অংশ হিসেবে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে দাওয়াত পৌঁছে দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নিউ মার্কেট এলাকার বিভিন্ন অলিগলি, চায়ের দোকান, রিকশাচালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে এ দাওয়াতি কার্যক্রম পরিচালনা করা হয়।
দাওয়াতি অভিযানে অংশ নেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, পৌর জামায়াতের সেক্রেটারি খোরশেদ আলম, স্থানীয় ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি ও সাবেক ছাত্রনেতা আব্দুল গফুরসহ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
অভিযানের সময় জামায়াতের নেতাকর্মীদের হাতে সংগঠনের পরিচিতিপত্র ও সহযোগী ফরম দেখা যায়। তারা পথচারী, ব্যবসায়ী, চায়ের দোকানের আড্ডায় থাকা মানুষ, রিকশাচালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন এবং জামায়াতে ইসলামের আদর্শ ও কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। এ সময় আগ্রহী ব্যক্তিদের জামায়াতের সহযোগী সদস্য হওয়ার আহ্বান জানানো হয়। এক রিকশাচালক আব্দুর রহিম বলেন, ‘আমাদের সঙ্গে কথা বলে তারা ইসলামের কথা বলেছেন এবং সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ার আহবান জানিয়েছেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল দাওয়াতি অভিজানে অংশ ুিনয়ে বলেন, বাংলাদেশকে একটি সুন্দর, সুখী, সমৃদ্ধ ও কল্যাণময় রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে সব শ্রেণি-পেশার মানুষকে কোরআন ও ইসলামের নির্দেশনা অনুযায়ী জীবন গঠন করতে হবে। এর মাধ্যমে সমাজে শুদ্ধতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সম্ভব বলে তিনি মনে করেন। তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী প্রতিষ্ঠালগ্ন থেকে এদেশে একটি কল্যাণকামী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া হচ্ছে।’
জামায়াত নেতারা বলছেন, তাদের মূল লক্ষ্য মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া এবং নৈতিক ও আদর্শভিত্তিক সমাজ গঠনে মানুষকে উদ্বুদ্ধ করা। অন্যদিকে স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, মাঠপর্যায়ে এ ধরনের ধারাবাহিক কর্মসূচি জামায়াতের সাংগঠনিক তৎপরতা ও জনসম্পৃক্ততা বৃদ্ধিতেও ভূমিকা রাখতে পারে।
নিউ মার্কেট এলাকায় এক ঘণ্টার এ কর্মসূচিতে জামায়াতের বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তাদের সরাসরি কথোপকথনের মধ্য দিয়ে শেষ হয় বুধবারের দাওয়াতি অভিযান।

আবু সাইদ বিশ্বাস
সাতক্ষীরা ২/৯/২৬

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *