কেরানীগঞ্জের আরশিনগরে ফরহাদ হোসেন নামে কিশোর গ্যাং ‘পাটালি গ্রুপ’র সদস্যকে গুলি করে ও চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। ৩০ বছর বয়সী ফরহাদ সেলুনে চুল কাটাচ্ছিলেন। মঙ্গলবার বেলা ৩টার দিকে আরশিনগর এলাকার রাজ সেলুনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে বিকেল ৪টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।ফরহাদের স্বজনরা জানায়, মোহাম্মদপুরের মহিরগোলা এলাকায় ফুটপাতে মাছের ব্যবসা করতেন। সেখানে আরমান, সোহেল, কাল্লু, সাব্বিরসহ ৭/৮ জন কিশোর গ্যাং সদস্য তার কাছে ব্যবসার জন্য এককালীন ৫০ হাজার টাকা ও প্রতিদিন চাঁদা দাবি করে। ফরহাদ টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের সঙ্গে বিরোধ তৈরি হয়। ওই বিরোধের জেরেই তাকে হত্যা করা হয়েছে।
সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, বেলা ৩টা ৭ মিনিটে তিনজন সেলুনে ঢুকে একজন পিস্তল দিয়ে এলোপাতাড়ি গুলি করেন। পরে দু’জন চাপাতি নিয়ে ফরহাদকে ধাওয়া করে কুপিয়ে গুরুতর আহত করেন। এ সময় তিনি পালানোর চেষ্টা করলেও একজন তার লুঙ্গি ধরে রাখেন। পরে হামলাকারীরা পালিয়ে যায়।
পুলিশ জানায়, নিহত ফরহাদ মোহাম্মদপুরের ‘পাটালি গ্রুপে’র সদস্য। তার বিরুদ্ধে ছিনতাই ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। কেরানীগঞ্জ মডেল থানার ওসি রুহুল কুদ্দুস জানান, প্রাথমিকভাবে জানা গেছে, দুই পক্ষই মোহাম্মদপুরের রায়ের বাজার এলাকার। পূর্ববিরোধের জেরে তারা আরশিনগরে এসে ঘটনাটি ঘটিয়েছে। জড়িতদের শনাক্তে কাজ চলছে। ফরহাদের মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়ে
ক্রাইম বার্তা