সাতক্ষীরায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধি: খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে সুস্থ, সুন্দর ও অপরাধমুক্ত জীবনযাপনে উদ্বুদ্ধ করার পাশাপাশি পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও আস্থার সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে সাতক্ষীরায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকাল ৪টায় সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে জেলা স্টেডিয়ামে নারী ও পুরুষ বিভাগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

নারী বিভাগের ফাইনালে সাতক্ষীরা সদর থানা দল দেবহাটা থানা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে পুরুষ বিভাগের ফাইনালে দেবহাটা থানা দল সাতক্ষীরা সদর থানা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ কাউসার আজিজ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মিথুন সরকার, সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) বায়েজীদ ইসলাম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) শাওন রেজাসহ জেলা পুলিশ ও জেলা কমিউনিটি পুলিশের সদস্যরা।

এ ছাড়া বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও ক্রীড়ানুরাগীরা ফাইনাল ম্যাচ উপভোগ করেন। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই আয়োজনের মধ্য দিয়ে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *