পুরাতন বাণিজ্য মেলার মাঠ থেকে ২০টি ককটেল-পেট্রোল বোমা উদ্ধার

রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশের পুরাতন বাণিজ্য মেলার মাঠ থেকে অবিস্ফোরিত অবস্থায় ২০টি ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরা এসব বিস্ফোরক উদ্ধার করেন।

জানা গেছে, সোমবার সন্ধ্যার দিকে পুরাতন বাণিজ্য মেলার মাঠ থেকে অবিস্ফোরিত অবস্থায় ২০টি ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

উদ্ধার করা ককটেল ও পেট্রোল বোমা নিষ্ক্রিয় করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *