আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৬

আশাশুনি: আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতাসহ বিভিন্ন মামলার ছয় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক মামলার এক আসামির কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা এবং চুরি মামলার এক আসামির কাছ থেকে চুরি যাওয়া একটি বাইসাইকেল উদ্ধার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-আশাশুনি উপজেলার বকচর গ্রামের মৃত সিরাজ সরদারের ছেলে ও শ্রীউলা ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মো. আব্দুল্লাহ আল মামুন ওরফে আব্দুল্লাহ (৪৫), জামালনগর মুচিপাড়া গ্রামের সুন্দরী রানী (২৬), দক্ষিণ গদাইপুর গ্রামের মোর্ত্তাজুল হক, বড়দল গ্রামের ফরহাদ সানা (২৬), হাজিপুর গ্রামের শাহাবুদ্দীন সরদার (৫২) এবং গুণাকরকাটি দক্ষিণপাড়া গ্রামের বাদশা গাজী (২০)।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি মামলা রয়েছে। সুন্দরী রানী সিআর ৬৫৬/২৫ এবং মোর্ত্তাজুল হক সিআর ১৮৬/২১ মামলার আসামি। ফরহাদ সানাকে ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আশাশুনি থানায় ৯ অক্টোবর মামলা করা হয়। শাহাবুদ্দীন সরদার ৪ অক্টোবর দায়ের করা একটি মামলার এজাহারনামীয় আসামি। অন্যদিকে, বাদশা গাজীকে চুরি ও চোরাই মাল রাখার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাঁর কাছ থেকে চুরি যাওয়া একটি বাইসাইকেল উদ্ধার করা হয়।

আশাশুনি থানার ওসি শাহিদুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে এসআই লক্ষণ চন্দ্র দাস, কে এম নাসির উদ্দিন ও আব্দুর রউফ এবং এএসআই মিজানুর রহমান, অমিত হাসান ও বকশি অপরাজিতা নিশিসহ পুলিশের সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন।

পুলিশের এ বিশেষ অভিযানে বিভিন্ন মামলার আসামি গ্রেপ্তার ও চুরি যাওয়া মালামাল উদ্ধারের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের তৎপরতা আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন থানার ওসি।

 

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *