সাতক্ষীরায় বাংলাদেশ জাসদের আলোচনা সভা ও জেলা কাউন্সিল অনুষ্ঠিত

বাংলাদেশ জাসদ, সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও জেলা কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকালে সাতক্ষীরার একটি কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদার, রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা এবং সংগঠনকে আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়।

বাংলাদেশ জাসদের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি সরদার কাজেম আলীর সভাপতিত্বে এবং জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য এবং ডাকসুর সাবেক জিএস ডা. মুশতাক হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদের সহ সভাপতি এ টি এম মহব্বত আলী, সংগঠনিক সম্পাদক মোকছেদুর রহমান লবু, বাংলাদেশ যুব জোটের সভাপতি মোঃ শাহজাহান আলী সাজু, বাংলাদেশ ছাত্রলীগ( বিসিএল) এর সভাপতি গৌতম চন্দ্র শীলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা সংগঠনের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করা, তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম সম্প্রসারণ এবং নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, একটি রাজনৈতিক সংগঠনের কার্যক্রমকে গতিশীল রাখতে নিয়মিত সাংগঠনিক আলোচনা, কর্মপরিকল্পনা গ্রহণ এবং তৃণমূলের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ গুরুত্বপূর্ণ।

বক্তারা দলের নীতি ও আদর্শের আলোকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং জনগণের বিভিন্ন সমস্যা ও দাবি নিয়ে কাজ করার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সংগঠনের ভূমিকা আরও কার্যকর করার লক্ষ্যে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ মুনসুর রহমান, মোঃ দিদারুল আলম, মোঃ জাহাঙ্গীর, মোঃ আব্দুল জব্বার, মোঃ কামরুজ্জামান, আহমদ আলী গাজী, মোঃ আব্দুল গফুর, আলী জামান প্রমুখ

অনুষ্ঠানে আলোচনা সভার পাশাপাশি জেলা কাউন্সিল অনুষ্ঠিত হওয়ায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং জেলা পর্যায়ে দলের কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *