সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৫ পদে ৪৪ জনের মনোনয়নপত্র জমা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনে ১৫টি পদের বিপরীতে ৪৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। রোববার (১ নভেম্বর) বিকেল ৪টা পর্যন্ত প্রার্থীরা এসব মনোনয়নপত্র দাখিল করেন।

নির্বাচনে সভাপতি পদে ৬ জন, সহসভাপতির দুটি পদে ৫ জন, সাধারণ সম্পাদক পদে ৪ জন, যুগ্ম সম্পাদক পদে ৪ জন, কোষাধ্যক্ষ পদে ৩ জন, সহসম্পাদক (তথ্যপ্রযুক্তি) পদে ৩ জন, সহসম্পাদক (লাইব্রেরি) পদে ৩ জন, সহসম্পাদক (ক্রীড়া) পদে ৪ জন, মহিলা বিষয়ক সম্পাদক পদে ২ জন এবং কার্যনির্বাহী সদস্য পদে ১০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সভাপতি পদে ৬ প্রার্থী অ্যাড. সৈয়দ ইফতেখার আলী, অ্যাড. এএসএম আশরাফুল আলম, অ্যাড. এম শাহ আলম, ডক্টর রবিউল ইসলাম খান, অ্যাড. শেখ এমদাদুল ইসলাম ও অ্যাড. আব্দুল মজিদ (২)।

সহসভাপতির দুটি পদে ৫ প্রার্থী অ্যাড. মো. আশরাফ উদ্দৌলা (সুমন), অ্যাড. এম. আবু বকর, অ্যাড. মো. মোস্তফা জামান, অ্যাড. খগেন্দ্র নাথ মন্ডল ও অ্যাড. মো. আজিবর রহমান।

সাধারণ সম্পাদক পদে ৪ প্রার্থী অ্যাড. এম এস হাসান (শহীদ), অ্যাড. মো. সাউদুর রহমান, অ্যাড. মো. আকবর আলী ও অ্যাড. মো. নুরুল আমিন।

যুগ্ম সম্পাদক পদে অ্যাড. মো. সাহেদুজ্জামান সাহেদ, অ্যাড. মো. কামরুজ্জামান ভুট্টো, অ্যাড. মো. হুমায়ুন কবির ও অ্যাড. মো. মিজানুর রহমান বাপ্পি।

কোষাধ্যক্ষ পদে অ্যাড. মো. শামিমুর রেজা শামিম, অ্যাড. মো. সিরাজুল ইসলাম (৫) ও অ্যাড. আ. ক. ম. শামছুদ্দোহা খোকন।

তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাড. মোস্তফা ইমরান মেহেদী, অ্যাড. মো. আসাদুর রহমান বাবু ও অ্যাড. সালাউদ্দীন মোহম্মদ ইকবাল লোদী।

সহ সম্পাদক (লাইব্রেরী) অ্যাড. মো. আব্দুল জলিল (৩), অ্যাড. মো. সফিকুল ইসলাম (৩) ও অ্যাড. মো. রফিকুল ইসলাম খোকন।

সহ সম্পাদক (ক্রীড়া ও সংস্কৃতি) অ্যাড. মো. সাইফুল্লাহ, অ্যাড. সুনীল কুমার ঘোষ, অ্যাড. রফিকুল ইসলাম রফিক ও অ্যাড. আল্লামা ফুয়াদ হাবীব টিটন।

মহিলা বিষয়ক সম্পাদক অ্যাড. মোছা. নাদিরা পারভীন ও অ্যাড. মোছা. ফারজানা ইয়াসমিন লিমা।

৫ জন কার্যনির্বাহী সদস্য পদে অ্যাড. মনোয়ারা পারভীন, অ্যাড. মো. জাফর উল্লাহ, অ্যাড. এসএম বায়েজিদ, অ্যাড. শেখ রশিদুজ্জামান সুমন, অ্যাড. মো. শামীম জাহান রুবেল, অ্যাড. জিএম আসাদুজ্জামান আসাদ, অ্যাড. সফিকুল ইসলাম, অ্যাড. মো. ওয়ালী উল্লাহ, অ্যাড. সাইদুর রহমান ও অ্যাড. মো. এবাদুল হক।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *