বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে সাতক্ষীরায় বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা কার্যক্রমের উদ্বোধন

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে সাতক্ষীরায় বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা কার্যক্রমের উদ্বোধন

সাতক্ষীরা সংবাদদাতা:  বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯টায় ফ্যামিলি হেলথ কেয়ার সেন্টার, মুনজিতপুর, সাতক্ষীরার উদ্যোগে এবং নভো ঢাকার সহযোগিতায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সাবেক জেলা সমবায় কর্মকতা আলহাজ মো. নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আলহাজ দিন আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোহাম্মদ এমদাদুল হক, ডা. কিরণ কান্তি রায়, অধ্যাপক ননী গোপাল, সোনালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আলহাজ মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সাতক্ষীরা সদর উপজেলা সমবায় কর্মকর্তা মো. মুরশিদ আলম ও মাওলানা ইয়াকুব আলী প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ডায়াবেটিস বর্তমানে একটি ক্রমবর্ধমান স্বাস্থ্যঝুঁকি। সময়মতো পরীক্ষা, সচেতনতা এবং নিয়মিত চিকিৎসার মাধ্যমে এ রোগের জটিলতা অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। বিশেষ করে যাদের ডায়াবেটিসের ঝুঁকি রয়েছে, তাদের নিয়মিত রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করা প্রয়োজন।
বক্তারা আরও বলেন, সাধারণ মানুষের মধ্যে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করতে এ ধরনের বিনামূল্যের স্বাস্থ্যসেবা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, স্বাস্থ্যসেবাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আবু সাইদ বিশ্বাস
সাতক্ষীরা
১৩/১১/২৬

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *