সিরাতে মোস্তফা (সা.) উপলক্ষে ১৯ নভেম্বর মোসলেমা আদর্শ একাডেমীর আলোচনা সভা

স্টাফ রিপোটার: মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবনাদর্শ ও শিক্ষা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে মোসলেমা আদর্শ একাডেমীর আয়োজনে সিরাতে মোস্তফা (সা.) উপলক্ষে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে আনুষ্ঠানিকভাবে অতিথিদের মাঝে দাওয়াতপত্র বিতরণ শুরু করেছে প্রতিষ্ঠানটি।
এরই ধারাবাহিকতায় শনিবার (১৪ নভেম্বর) সাতক্ষীরা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আলোর পরশের ব্যবস্থাপনা সম্পাদক আবু সাঈদ বিশ্বাসের হাতে অনুষ্ঠানের দাওয়াতপত্র তুলে দেন মোসলেমা আদর্শ একাডেমীর অধ্যক্ষ মেহেদী হাসান। এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
দাওয়াতপত্র গ্রহণকালে আবু সাঈদ বিশ্বাস আয়োজকদের এ উদ্যোগের প্রশংসা করেন এবং অনুষ্ঠানের সফলতা কামনা করেন। উল্লেখ্য আগামী ১৯ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার বিকেল ৩টা ৩০ মিনিটে সাতক্ষীরা সরকারি কলেজ রোডের মুন্সিপাড়ায় অবস্থিত মোসলেমা আদর্শ একাডেমী প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে সিরাতে মোস্তফা (সা.) উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, মহানবী (সা.)-এর জীবনাদর্শ ও শিক্ষা নিয়ে আলোচনা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন থাকবে। প্রতিষ্ঠানের পরিচালক মো. খোরশেদ আলম, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মেহেদী হাসান, সহকারী শিক্ষক আব্দুর রহিম ও রাশিদুল ইসলামসহ সংশ্লিষ্ট শিক্ষকরা অনুষ্ঠান সফল করতে প্রস্তুতি গ্রহণ করছেন। আয়োজকরা জানান, মহানবী (সা.)-এর আদর্শ ও মানবিক শিক্ষায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করা এবং শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশ ঘটানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে সর্বস্তরের মানুষের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন তাঁরা।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *