সাতক্ষীরায়  টিকটক ভিডিও তৈরি করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত,

   সাতক্ষীরায়  টিকটক ভিডিও তৈরি করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত,

সাতক্ষীরায় মোবাইলে ভিডিও ধারণ করতে গিয়ে দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোস্তাকিম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৪ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে আশাশুনি উপজেলার চম্পাফুল-পারুলিয়া সড়কের বালিয়াপুর তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোস্তাকিম সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের দেবনগর গ্রামের মো. মোমিন আলী সরদারের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে আশাশুনি থানার উপপরিদর্শক শুভ জানান, সাতক্ষীরা থেকে দুই যুবক মোটরসাইকেলে ঘুরতে ওই এলাকায় যাচ্ছিলেন। পথে চম্পাফুল-পারুলিয়া সড়কে দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর সময় চালক মোস্তাকিম মোবাইল ফোনে ভিডিও ধারণ করছিলেন। বালিয়াপুর তালতলা এলাকায় পৌঁছালে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান। এ সময় মোটরসাইকেলটি রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মোস্তাকিমের মৃত্যু হয়। আহত অপর আরোহীকে স্থানীয়রা উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তাঁর নাম-পরিচয় জানা যায়নি।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিদুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশের একজন কর্মকর্তা রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *