সদর উপজেলা জামায়াতের জরুরী বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলা শাখার মাসিক দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকাল ৪ টায় আগরদাড়ি সদর উপজেলা জামায়াত অফিসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোশাররফ হোসেন এর সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা হাবিবুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা জামায়াতের আমির মাওলানা শাহাদাত হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাষ্টার হাবিবুর রহমান, মাওলানা আজাদুল ইসলাম, সহকারী সেক্রেটারী মহাদ্দিস আলাউদ্দিন, অধ্যাপক সহিদুর রহমান, মাওলানা আব্দুস সবুর, মাওলানা মাহফুজুর রহমান, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য শহিদ হাসান প্রমুখ।
এসময় প্রধান অতিথি বলেন, আমাদের রুকন হলো সংগঠনের মূল স্তম্ভ। রুকনদের নৈতিক ও আধ্যাত্মিক শক্তি অর্জন করতে হবে। দ্বীন বিজয়ের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। ইসলামের প্রতিটি বিধান সমগ্র উম্মাহর কাছে পৌঁছে দিতে হবে।
এবং পরিশেষে আগামী জাতীয় নির্বাচনের যে নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে মেনে চলার আহবান জানান ।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *