ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা -১ এ বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত প্রার্থীর মনোনয়নপত্র জমাদান

স্টাফ রিপোর্টার,তালা।
সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১০ টার সময়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সাতক্ষীরা -১ আসনের মনোনয়নপত্র জমা দিচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা-১( তালা- কলারোয়া) আসনে কলারোয়া সহঃ রিটানিং অফিসার কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মোঃ ইজ্জত উল্লাহ মনোনয়ন পত্র জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, উপজেলা আমির মাওলানা কামরুজ্জামান প্রমুখ।
এরই ধারাবাহিকতায় তালা উপজেলা সহঃ রিটার্নিং অফিসার উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান বরাবর জামায়াত মনোনীত প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র জমা দেন জেলা নায়েবে আমীর ডাঃ মাহামুদুল হক,জামায়াতে ইসলামি জেলা কর্ম পরিষদ সদস্য ডাঃ আফতাব উদ্দিন। জামায়াতে ইসলামী তালা উপজেলা আমির মাওলানা মফিদুল ইসলাম, উপজেলা সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী,যুব জামায়াত সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ রাসেল রানা।
এর আগে রবিবার ( ২৮ ডিসেম্বর) বিকালে সাতক্ষীরা জেলা রিটার্নিং অফিসার জেলা প্রশাসক বরাবর জামায়াত মনোনীত প্রার্থীর পক্ষে এ মনোনয়নপত্র জমা দেন প্রার্থীর পক্ষে সাতক্ষীরা জেলা আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, নায়েবে আমীর ডাঃ মাহামুদুল হক, এডঃ আজিজুল ইসলাম।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *