তালা উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান!

ভ্রাম্যমাণ প্রতিনিধি তালা
সাতক্ষীরার তালা উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। বুধবার (৩১ ডিসেম্বর ২০২৫) সকালে তালা উপজেলা মাগুরা ইউনিয়ন জামায়াত কার্যালয়ে এই যোগদান অনুষ্ঠান সম্পন্ন হয়।
যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (তালা–কলারোয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মুহাম্মদ ইজ্জত উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাঃ মাহমুদুল হক,জামায়াতে ইসলামী তালা উপজেলা সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী,উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা কবিরুল ইসলাম,ইউনিয়ন সভাপতি কামাল হোসেন সহ সময় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আদর্শভিত্তিক ও নৈতিক রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। মোঃ শহিদুল ইসলাম ইসলামের আলোকে নিজের জীবন গড়ে তুলতে অগ্রনী ভুমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
নবযোগদানকারী মোঃ শহিদুল ইসলাম বলেন, দেশের কল্যাণ, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশা থেকেই তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *