কোরআনের আইন হিন্দু – মুসলিম সবার জন্য সমান :  অধ্যক্ষ ইজ্জত উল্লাহ 

নাজমুল হক খান পাটকেলঘাটা :
বাংলাদেশের জামায়াতে ইসলামী ইসলামকাটী ইউনিয়ন শাখার উদ্যোগে অমুসলিমদের সাথে এক মতবিনিময় বিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
ইসলামকাটি ইউনিয়ন আমীর মাও বাহাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক গাজী সুজায়েত আলী, সফটওয়্যার ইঞ্জিনিয়ার ডক্টর তৈয়বুর রহমান খান, ইসলামকাটি ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, সাংবাদিক নাজমুল হক খান, মাস্টার আমিনুর রহমান, ডাক্তার হাবিবুর রহমান, মাস্টার শাহিনুর রহমান, আক্তার হোসেন, সাব্বির হোসেন প্রমুখ ।
মতবিনিময় কালে প্রধান অতিথি বলেন, কোরআনের আইন হিন্দু মুসলমান সবার জন্য প্রযোজ্য ,আল্লাহ তায়ালা সবাইকে সৃষ্টি করেছেন সমানভাবে । ইসলামের আইন শুধু মুসলমানের জন্য নয়, হিন্দুদের জন্যও প্রযোজ্য, এই আইনে কোন পার্সোনালিটি করা হয়নি । ইসলাম শান্তির ধর্ম সবাইকে নিয়েই একটি  শান্তির সমাজ গঠন করতে চাই  । তাই আসুন  ঐক্যবদ্ধভাবে একটি শান্তির সমাজ গঠন করি ।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *