সাবেক এমপি কাজী শামসুর রহমান স্মরনে দোয়া ও ইফতার মাহফিল
স্টাফ রিপোটার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি, সাতক্ষীরা সদর আসনের তিনবার নির্বাচিত সংসদ সদস্য, মরহুম কাজী শামসুর রহমান সম্মরনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৮ মার্চ বুধবার বিকাল সাড়ে ৫টায় শহেরর সুলতানপুরস্থ নিজ বাড়ি কাজী নিবাসে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ৪নং ওয়ার্ড জামায়াতের আমীর প্রভাষক আব্দুল কাদেরের সভাপতিত্বে ও মরহুমের বড় ছেলে কাজী সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলণাম মুকুল।
মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জামায়াতের জেলা নায়েবে আমীর ডা. মাহমুদুল হক, জেলা সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, মরহুমের বড় ছেলে কাজী সিদ্দিকুর রহমান, শহর জামায়াতের আমীর জাহিদুল ইসলাম, সেক্রেটারী খোরশেদ আলম, শহর জামায়াতের নায়েবে আমীর মাওলানা মুস্তাফিজুর রহমানসহ অনেকে। ইফতার মাহফিলে মরহুম কাজী শামসুর রহমানের পরিবার পরিজন, আত্নীয়স্বজন, স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ক্রাইম বার্তা