আবু সাইদ বিশ্বাস: জলাবদ্ধতা নিরসন, নদী ও খালে প্রবাহ সৃষ্টিসহ এক গুচ্ছ প্রস্তবনা বাস্তবায়ন ও সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড কর্মতাদের কাজের খোজ-খবর নিতে ২৫ মার্চ বুধবার দুপুরে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডে যান সাতক্ষীরা ১ তালা কলারোয়া আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইজ্জত উল্লাহ। তিনি বিগত কয়েক বছরের কাজের খোজ খবর নেন এবং বতমান কার্যক্রমের তথ্য জানতে চান। এসময় সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ এর নিবার্হী প্রকৌশলী আব্দুর রহমান তাযকিয়া, উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আশিকুর রহমান, মোঃ রাশিদুল ইসলাম,জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী গাজী সুজায়েত, সহকারী প্রকৌশলী বিদ্যারতন সরকার, উপ-সহকারী প্রকৌশলী আলমগীর কবিরসহ কমকতারা উপস্থি ছিলেন। এসময় এমপি মহাদয় স্থায়ীভাবে জেলার জলাবদ্ধতা নিরসনের জন্য পানিউন্নয়ন বোডকে প্রস্তুতি নিতে বলেন। তিনি বলেন, এ বছরের জলাবদ্ধতা নিরসনের জন্য ১. দখলকৃত খাল পানি চলাচলের জন্য উন্মুক্ত করা, ২. সরকারি রাস্তা ঘেরের বাঁধ হিসাবে ব্যবহার করতে দেওয়া বন্ধ করা, ৩. পলি ভরাট হওয়া স্লুইস গেটের দুপাশের মাটি বর্ষার আগে অপসারণের উদ্যোগ নেওয়া, ৪. বর্তমানে নদী খননের যে ধীরগতি তা রোধ করে, বর্ষার আগে নদী খনন সম্পূর্ণ করা,৫. পুরো নদী একবারে খনন করে জোয়ারভাটা তরান্বিত করার উদ্যোগ নেওয়া,৬. এলাকার মাঝের রাস্তাগুলো যাতে না ডোবে সেই পরিমাণ উঁচু করা, এছাড়া দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন, ৭. বেতনা নদীর সাথে শালিখা নদীর পুনঃসংযোগ স্থাপন করা ,৮. বেতনার সাথে প্রাণসায়ের এর সংযোগ স্থাপন করা, ৯. মরিচ্চাপ নদীর সাথে ইছামতির সংযোগ পুনঃস্থাপন করা,১০. সকল নদী খালের ইজারা বাতিল করে খাল, স্লুইচ গেট সবসময় পানি সরানোর উপযোগী করা জরুরি। এর পাশাপাশি বর্ষার আগে তালা কলারোয়ার জলাবদ্ধতা নিরসনের কার্যকরি পদক্ষেপ নিতে বলেন। এসব প্রস্তবনা বাস্তবায়নে তিনি তার সরকারের সার্বিক সহযোগীতার আশ্বাস দেন।
এর আগে ২৫ মার্চ বুধবার সকাল ১১টার দিকে সাতক্ষীরা সড়ক বিভাগের কর্মকতাদের সাথে মতবিনিময় করেন সাতক্ষীরা ১ তালা কলারোয়া আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইজ্জত উল্লাহ। এসময় সওজ এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার পারভেজ, জেলা জামায়াতের নায়েবে আমীর ডা. মাহমুদুল হক, সহকারী সেক্রেটারী অধ্যাপক গ্জাী সুজায়েত আলী, তালা তেতুলিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুল হালিমসহ কর্মকতার উপস্থিত ছিলেন। সওজ এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার পারভেজ জেলার বিভিন্ন মহাসড়কের চিত্র তুলে ধরেন। তালা-ইসলামকাটি-সুজনশাহ-পাটকেলঘাটা ১০.৫০ মহাসড়ক, খুলনা-চুকনগর-সাতক্ষীরা সড়ক (সাতক্ষীরার ২৬.কি: মি: মহাসড়কসহ জেলার মহাসড়কের উন্নয়নে এমপি মহাদয়ের মাধ্যমে সরকারের সহযোগীতা কামনা করেন।
দুপুর দেড়টার দিকে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর কার্যালয় যান, সাতক্ষীরা ১ তালা কলারোয়া আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইজ্জত উল্লাহ। এসময় নির্বাহী প্রকৌশলী এ, এস, এম তারিকুল হাসান খান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী গাজী সুজায়েত আলী, সিনিয়র সহকারী প্রকৌশলী মোঃ রাজিউল্লাহ, সহকারী প্রকৌশলী মাহফুজুর রহমান, মোঃ রবিউল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মো: মঞ্জকুল আলম, মোঃ আহসান হাবীব উপস্থিত ছিলেন।
এসময় সংসদ সদস্য মুহাম্মদ ইজ্জত উল্লাহ পল্লি ও শহর অঞ্চলে পরিকল্পিত অবকাঠামো উন্নয়নের মাধ্যমে দেশের মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন। স্থানীয় অবকাঠামো উন্নয়ন ও ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি ও অকৃষি খাতে উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের পরিচালন ব্যবস্থা উন্নীতকরণ এবং স্থানীয় পর্যায়ে দারিদ্র্য বিমোচনে অনুঘটক হিসেবে কাজ করার জন্য এলজিইডি বিভাগের কর্মকর্তাদের নির্দেশ দেন।
আবু সাইদ বিশ্বাস
সাতক্ষীরা
২৫/৩/২৬
ক্রাইম বার্তা