চুয়াডাঙ্গায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে জামায়াত নেতার মৃত্যু

চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর গ্রামে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে শাফায়াত উল্লাহ (৪০) নামে এক জামায়াত নেতার মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) সকাল সাড়ে ৮টার দিকে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শাফায়াত উল্লাহ বেগমপুর গ্রামের শফিকুর রহমানের ছেলে। তিনি বহুলাপাড়া জামে মসজিদের পেশ ইমাম এবং বেগমপুর ইউনিয়ন জামায়াতের ওলামা বিভাগের সভাপতি ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, রোববার (৩১ মে) দিবাগত রাতে প্রতিদিনের মতো খাবার শেষে নিজ বাড়িতে ঘুমিয়ে পড়েন শাফায়াত উল্লাহ। রাত ১টার দিকে ঘুমন্ত অবস্থায় তাকে একটি সাপ কামড় দেয়। পরে তিনি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা জেলা জামায়েতের সহকারী সেক্রেটারি আব্দুল কাদের জানান, শাফায়াত উল্লাহ বেগমপুর ইউনিয়ন জামায়াতের ওলামা বিভাগের সভাপতি ছিলেন। পাশাপাশি তিনি বহুলাপাড়া জামে মসজিদের পেশ ইমাম এবং ঝিনাইদহের মহেশপুর উপজেলার পোতারপাড়া জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করতেন। সাপের কামড়েই তার মৃত্যু হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

দর্শনা থানার পরিদর্শক (অপারেশন) মোখলেসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *