নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা।।
ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ শুরু হতে আর মাত্র ৮ দিন বাকি। আগামী ১১ জুন থেকে আমেরিকা, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই টুর্নামেন্ট।
বিশ্বকাপ ফুটবল খেলা সরাসরি উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন সাতক্ষীরার সন্তান প্রাক্তণ ফুটবল খেলোয়াড় ও ফুটবল কোচ ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খান (সিরাজ)। আজ ২ জুন মঙ্গলবার ঢাকা শাহ্জালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে কাতার এয়ারওয়েজ বিমানে আমেরিকার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি।
সাতক্ষীরার পলাশপোলের বাসিন্দা ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খান (সিরাজ) সাতক্ষীরার আবাহনী ক্রীড়া চক্র, ফুটবল কোচ এসোসিয়েশনের সভাপতি সহ বিভিন্ন সংগঠনের দায়িত্ব পালন করেছেন। তিনি দীর্ঘ ১২ বছর সুনামের সঙ্গে সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করেছেন। এসময় তিনি বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে শ্রেষ্ঠ ডিএফএ নির্বাচিত হয়ে পুরস্কার লাভ করেছিলেন।
তিনি ১৫ বছর সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ফুটবল কোচ ছিলেন, তিনি জাতীয় ক্রীড়া পরিষদ, বাংলাদেশ ফুটবল ফেডারেশন, এশিয়ান ফুটবল কনফেডারেশন, ফিফা, জার্মান কোচ, বিট্রিশ কোচ, অলিম্পিক সলিডারীটি কোচেচ কোর্স সম্পন্ন করেছেন।
এছাড়াও তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক ভারতে ক্রীড়া বৃত্তির জন্য মনোনীত হয়েছিলেন। বাংলাদেশ জাতীয় ফুটবল (অনু-১২) এর ম্যানেজার হিসাবে মালেশিয়ার কুয়ালালামপুরে আন্তর্জাতিক ফুটবলে অংশগ্রহণ করেন তিনি। ২০১৮ সালে রাশিয়া এবং ২০২২ কাতার বিশ্বকাপ খেলা উপভোগ করতে গিয়েছিলেন তিনি। এরই ধারাবাহিকতায় আজ ২ জুন তিনি ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবল খেলা উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন। আগামী ২৮ জুলাই ২০২৬ ফিফা বিশ্বকাপের আমেরিকায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপ খেলা উপভোগ করে দেশে ফিরবেন ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খান (সিরাজ)। এজন্য তিনি সাতক্ষীরাবাসীর নিকট দোয়া চেয়েছেন।
ক্রাইম বার্তা