৭০ শতাংশ জনগণের সংস্কারের পক্ষে দিয়া রায় মেনে নিন: এমপি আব্দুল খালেক

৭০ শতাংশ জনগণের সংস্কারের পক্ষে দিয়া রায় মেনে নিন: এমপি আব্দুল খালেক

স্টাফ রিপোটার: সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, জনগণের রায়কে অবজ্ঞা করা গণতন্ত্রের পরিপন্থী। সংবিধান সংস্কারসহ বিভিন্ন বিষয়ে জনরায়ের গুরুত্ব রয়েছে উল্লেখ করে তিনি বলেন, “অনেকে না জেনে, না বুঝে সিদ্ধান্ত দেয়। কিন্তু যদি ৭০ শতাংশ জনগণ কোনো সংস্কারের পক্ষে রায় দিয়ে থাকে, তবে সেই রায় অবশ্যই মেনে নিতে হবে।” সমাবেশে তিনি দেশের সাম্প্রতিক সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। নারী ও শিশু নির্যাতনের ঘটনা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি অর্থপাচারের অভিযোগ ও সুইস ব্যাংকে অর্থ জমার বিষয়ে গণমাধ্যমের প্রতিবেদন উল্লেখ করে তিনি বলেন, এসব বিষয়ে কঠোর অবস্থান নেওয়া জরুরি। তিনি আরও বলেন, যারা জনগণকে কষ্ট দিয়ে অর্থ বিদেশে পাচার করছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা উচিত। “জনগণই গণতন্ত্রের মূল শক্তি, তাদের মতামত ও রায়কে অবশ্যই সম্মান জানাতে হবে। শনিবার (২০ জুন) খুলনা সার্কিট হাউজ ময়দানে অনুষ্ঠিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *