জনগণের সমর্থনই রাজনৈতিক শক্তির মূল ভিত্তি: শহীদুল ইসলাম মুকুল

স্টাফ রিপোটার: সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল বলেছেন, জনসমর্থন উপেক্ষা করে আন্দোলন গড়ে তুললে তা রাজনৈতিকভাবে টেকসই হয় না। তিনি বলেন, “৭১ শতাংশ মানুষের বিপক্ষে এমন আন্দোলন সৃষ্টি করলে আপনি ভেবে-চিন্তে চলবেন। ভেবে চলবেন, ভেবে চলবেন, ইনশাআল্লাহ। তাই পথে নামার আগে অবশ্যই হিসাব-নিকাশ করতে হবে।” শনিবার (২০ জুন) খুলনা সার্কিট হাউজ ময়দানে অনুষ্ঠিত সমাবেশে তিনি এসব কথা বলেন। জেলা আমীর আরও বলেন, ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন বিভাগের জনগণকে সংগঠিত করার মাধ্যমে নিরঙ্কুশ বিজয়ের প্রত্যাশা তৈরি হয়েছে। তিনি দাবি করেন, জনগণের সমর্থনই রাজনৈতিক শক্তির মূল ভিত্তি এবং দেশের ভবিষ্যৎ নির্ধারণে জনগণের রায়ই চূড়ান্ত ভূমিকা রাখে।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *