আশাশুনিতে আ’লী নেতা ও কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর সাকি পলাশসহ আটক ৮

সাতক্ষীরা সংবাদদাতা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ওমর সাকি পলাশসহ ৮ জনকে আটক করেছে পুলিশ। রোববার (২১ জুন) ভোর রাত আনুমানিক দেড়টার দিকে কুল্যা ইউনিয়নের কচুয়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে গোপনে সভা করার অভিযোগে এ অভিযান পরিচালিত হয় বলে জানিয়েছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন কুল্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ওমর সাকি পলাশ, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রনি, আওয়ামী লীগ নেতা আব্দুল আলিম, সিরাজুল ইসলাম, আজিজুর রহমান ও জিয়ারুল ইসলামসহ মোট ৮ জন। পুলিশ সূত্রে জানা গেছে, আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের লক্ষ্যে কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের একটি বাড়ির ছাদে গোপনে সভা চলছিল—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরে ঘটনাস্থল থেকে তাদের আটক করা হয়। এ বিষয়ে আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম আহমদ খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আবু সাইদ বিশ্বাস
সাতক্ষীরা
২১/৬/২৬

 

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *