শহরের ৫ নম্বর ওয়ার্ডের চালতেতলা বাজার এলাকায় মাদক বিরোধী মিছিল

স্টাফ রিপোটার: ১০ জুলাই সাতক্ষীরা শহরের ৫ নম্বর ওয়ার্ডের চালতেতলা বাজার এলাকায় স্থানীয় বাসিন্দারা মাদকবিরোধী সচেতনতামূলক অভিযান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এ সময় তারা মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দেন এবং এলাকায় মাদক ব্যবসা ও মাদকসেবন বন্ধে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পাশাপাশি, যারা মাদকের ব্যবসার সঙ্গে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারিও দেন। জুম্মার নামাজ শেষে শতশত মুসল্লি সাতক্ষীরা শহরের ৫ নম্বর ওয়ার্ডের চালতেতলা বাগানবাড়ি এলাকায় মাদকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন। পরে স্থানীয়দের সঙ্গে নিয়ে কথিত মাদক ব্যবসায়ীদের কয়েকটি বাড়ি ঘেরাও করা হয়। এ সময় কয়েকজন অভিযুক্ত ব্যক্তি ভবিষ্যতে মাদক বিক্রি করবেন না এমন অঙ্গীকার করে মুচলেকা দেওয়ার পর তাদের ছেড়ে দেওয়া হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা, সামাজিক প্রতিরোধ এবং আইনানুগ ব্যবস্থা এই তিনটির সমন্বয়ই হতে পারে সবচেয়ে কার্যকর পথ। বিকেলে শহরের ৫ ও ৭ নং ওয়ার্ডের গড়েরকান্দা এলাকায় মাদক বিরোধী বিক্ষোভ করেন স্থানীয়রা। এসময় মাদক ব্যবসায়ি আনজুয়ারা বাড়িতে বিক্ষুদ্ধ জনতা গেলে মাদক ব্যবসায়ি আনজুয়ারা পালিয়ে যায়। পরে ঐ এলাকা ছেড়ে তারা অনত্র চলে যাবে বলে স্থানীয়দের জানান।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *