ভোমরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে যুবকদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

আজ ১৮ জুলাই শনিবার সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের যুবকদের সুস্থ, মাদকমুক্ত ও আদর্শবান সমাজ গঠনের লক্ষ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা সেক্রেটারি ও ভোমরা ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মাওলানা হাবিবুর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, “যুবসমাজকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। একটি সুস্থ, সচেতন ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তুলতে নিয়মিত ক্রীড়াচর্চার পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোমরা ইউনিয়ন আমীর জনাব আনোয়ার কবির। এছাড়াও বক্তব্য রাখেন ইউনিয়ন টিম সদস্য জনাব আক্তারুজ্জামান ও জনাব শফিকুল ইসলাম বাহাদুর প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৮ নম্বর ওয়ার্ড সভাপতি সরোয়ার হোসেন এবং সঞ্চালনায় ছিলেন ওয়ার্ড সেক্রেটারি শাহিনুর রহমান।

অনুষ্ঠান শেষে এলাকার যুব সংগঠন ও খেলোয়াড়দের মাঝে ফুটবল, ক্রিকেট ব্যাট, স্টাম্প, বলসহ বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। উপস্থিত যুবকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *