গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে শ্যামনগরে মিছিল ও সমাবেশ

গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে শ্যামনগরে মিছিল ও সমাবে
সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক নেতা গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সাতক্ষীরার শ্যামনগরে স্বাগত মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী আটুলিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে নওয়াবেঁকী বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এক সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম, এমপিকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত বিষয়গুলো সাংগঠনিক তদন্তের মাধ্যমে পর্যালোচনা করা হয়। তদন্তে তার বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জামায়াতে ইসলামীর এ সিদ্ধান্তকে স্বাগত জানান তারা।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যাপক আবদুল হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যাপক মহসিন আলম এবং নওয়াবেঁকী বিড়ালাক্ষী কাদেরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা অহিদুজ্জামান।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আটুলিয়া ইউনিয়ন শাখার আমির মাওলানা মাহবুবুর রহমান।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামী ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্তকে স্বাগত জানাতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *