লাবসা ইউনিয়নে জামায়াতের কর্মী সম্মেলন সুমন হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি

লাবসা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ১৩ নম্বর লাবসা ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সম্প্রতি কৈখালী এলাকার সুমন হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানানো হয়।

রোববার (২৬ জুলাই) সন্ধ্যায় ৭ নম্বর ওয়ার্ডের কৈখালী মাদ্রাসা মাঠে মাগরিবের নামাজের পর এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ আমিরুল ইসলামের সভাপতিত্বে এবং নায়েবে আমির মাওলানা ইউসুফ আল আজাদীর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে তিনি কাজ করবেন। তিনি কৈখালীর সুমন হত্যা মামলার আসামিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আশ্বাস দেন। পাশাপাশি লাবসা ইউনিয়নে একটি খেলার মাঠ নির্মাণ এবং জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথাও জানান।

লাবসা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মনোয়ার হোসেন তাঁর বক্তব্যে বলেন, নিহত সুমন তাঁর অত্যন্ত ঘনিষ্ঠ ও প্রিয়জন ছিলেন। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে নিহতের পরিবার এবং এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য তিনি জোর দাবি জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুস সবুর, সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক ছাত্রনেতা শহীদ হাসান, মাওলানা শহিদুল ইসলাম, বায়তুলমাল সম্পাদক কামরুজ্জামান এবং লাবসা ইউনিয়নের প্রবীণ আলেম মাওলানা আলী হোসেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি এস এম মামুন হোসেন। সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তার দায়িত্ব পালন করেন ইউনিয়ন যুব বিভাগের সভাপতি ও ৭ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুল গফুর এবং সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্য নেতাকর্মীরা।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *