ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ঢাকা, ৩১ জুলাই, ২০২৬(বাসস) : ছুটির দিনে রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন সড়ক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি একথা জানান।

তিনি জানান, আজ শুক্রবার বিকালে রাজধানীর উত্তরাঞ্চলের বিভিন্ন সড়কের পরিস্কার-পরিচ্ছন্নতা কেমন তা দেখতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই গাড়ি ড্রাইভ করে ঘুরেছেন। ৬টা ১০ মিনিটের দিকে প্রধানমন্ত্রীর গাড়ি শ্যামলী অতিক্রম করে।

জাহিদুর ইসলাম রনি বলেন, প্রধানমন্ত্রী বারবার বলেছেন, তিনি রাজধানী ঢাকাকে ক্লিন সিটি হিসেবে দেখতে চান। সেজন্যই তিনি সিটি কর্পোরেশনের রাস্তা সরজমিন ঘুরে দেখছেন।

প্রধানমন্ত্রীর সাথে গাড়িতে ছিলেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম, উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব মেহেদুল ইসলাম ও সহকারি একান্ত সচিব- আব্দুর রহমান সানী।

উপ-প্রেস সচিব বলেন, ‘প্রধানমন্ত্রী বিকাল ৪টা ৫ মিনিটে গুলশানের বাসা থেকে বেরিয়েছেন। নিজে ড্রাইভ করছেন গাড়ি।’

শ্যামলী, বিজয় সরণি, রোকেয়া সরণি, মিরপুর-১০, কচুক্ষেত, শেওড়াপাড়া প্রভৃতি সড়ক পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। প্রায় আড়াই ঘন্টার অধিক সময় সড়কসমূহ ঘুরে মাগরিবের নামাজের সময়ে গুলশানের বাসায় ফিরেন প্রধানমন্ত্রী বলে জানান উপ-প্রেস সচিব।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *