জুলাই গণঅভ্যুত্থান দিবসে সাতক্ষীরায় বীর শহীদদের প্রতি পুলিশ সুপারের শ্রদ্ধা

সাতক্ষীরা সংবাদদাতা:
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে দেশ, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আত্মোৎসর্গকারী জুলাই আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সাতক্ষীরা জেলার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম।

বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় সাতক্ষীরা জেলা শহরের কাটিয়ায় অবস্থিত ‘৩৬ জুলাই স্মৃতিস্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত থেকে শ্রদ্ধা নিবেদনে অংশ নেন।

এরপর সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জুলাই আন্দোলনের আত্মত্যাগ, গণতান্ত্রিক মূল্যবোধ ও দেশের উন্নয়নে শহীদদের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহীনুর চৌধুরী, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) শাওন রেজাসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্য, জুলাই অভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারবর্গ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *