আশাশুনি: আশাশুনিতে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো। গ্রেপ্তারকৃতদের বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়।
এদের মধ্যে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও শোভনালী ইউনিয়নের সরাফপুর গ্রামের মৃত কার্তিক চন্দ্র দাশের ছেলে রাজ্যেশ্বর দাশ (৫৮) কে আশাশুনি থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলা নং ২৪ তারিখ ২৩/০৬/২০২৬ গ্রেপ্তার দেখানো হয়।
গ্রেপ্তার অপরজন বড়দল ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বড়দল গ্রামের হাবিবুর রহমান সানার ছেলে মোঃ আল নোমানকে আশাশুনি থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলা নং ২২ তারিখ ২১/০৬/২০২৬ তে গ্রেপ্তার দেখানো হয়। তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।
মঙ্গলবার রাতে আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গির আরিফ এর নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার কর করা হয়।
ক্রাইম বার্তা