গাজী নজরুলের নাম দেখে স্পিকার বললেন ‘জিএম তো নাই’, সংসদে হাসির রোল

জাতীয় সংসদের চলতি অধিবেশনে প্রশ্ন উত্থাপনের জন্য তালিকায় নাম থাকা সত্ত্বেও অনুপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জি এম নজরুল ইসলাম (গাজী নজরুল ইসলাম)। তবে তাকে না পেয়ে স্পিকারের করা এক মন্তব্য ঘিরে সংসদ কক্ষে রসাত্মক পরিবেশের সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদে তারকাচিহ্নিত প্রশ্নোত্তরের তালিকায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের প্রশ্নের ক্রমিক নম্বর ছিল ৪০৮। প্রশ্নটি ছিল শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে উদ্দেশ্য করে।

লিখিত প্রশ্নে জি এম নজরুল ইসলাম দেশে বর্তমানে শ্রম আদালতের সংখ্যা, সেগুলোর অবস্থান, বিচারাধীন মামলার সংখ্যা এবং দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে গৃহীত পদক্ষেপ সম্পর্কে জানতে চেয়েছিলেন।

প্রশ্নোত্তরের নির্ধারিত পর্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তারকাচিহ্নিত প্রশ্নটি উত্থাপনের জন্য সংসদ সদস্যের নাম ডাকেন। কিন্তু ফ্লোরের দিকে তাকিয়ে তিনি দেখতে পান, জি এম নজরুল ইসলাম তার নির্দিষ্ট আসনে উপস্থিত নেই।

সংশ্লিষ্ট সংসদ সদস্যকে অনুপস্থিত দেখে স্পিকার তাৎক্ষণিকভাবে হাস্যরসাত্মক কণ্ঠে বলে ওঠেন, ‘জি এম তো নাই’

স্পিকারের এই মন্তব্য ও হাসির ভঙ্গিতে সংসদ কক্ষে মুহূর্তে হালকা আমেজ ও হাসির রোল পড়ে যায়। উপস্থিত অন্যান্য সংসদ সদস্যদেরও অনেকে এ সময় হেসে ওঠেন। সংসদ সদস্য অনুপস্থিত থাকায় প্রশ্নটি আর সংসদে উত্থাপিত হয়নি।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *