বিশেষ প্রতিনিধি, সাতক্ষীরা:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নে বিএনপির ২৪ নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামিতে যোগদান করেছেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে কাশিমাড়ী ইউনিয়নের ঘোলা আশ্রয়ণ প্রকল্পে ইউনিয়ন জামায়াতে ইসলামির আয়োজনে এক অনুষ্ঠানে তারা জামায়াতে যোগ দেন। ঘোলা ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমানের নেতৃত্বে তারা দলটিতে যোগদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মঈনুদ্দিন মাহমুদ। এ সময় উপজেলা জামায়াতের নায়েবে আমির ও সাবেক অধ্যক্ষ এ.ইউ.এম. গোলাম বারী, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফাসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
যোগদানকারীদের মধ্যে রয়েছেন—হেলাল, হৃদয়, আমিনুর, আলিদ হোসেন, শরিফুল ইসলাম, মফিজুল ইসলাম, সেলিম শেখ, মিজান শেখ, হাবিবুর রহমান, আলমগীর হোসেন, অলিদ হাসান, মোহাম্মাদ খাঁ, আকবার পাড়, নূর হোসেন, নাজিম ইসলাম, সিরাজুল, শাহাজান কবির, হামিদ পাড়, আবদুর রহমান ও আবদুর হাকিমসহ ২৪ জন।
অনুষ্ঠানে নতুন যোগদানকারীদের জামায়াতে ইসলামিতে স্বাগত জানান দলটির নেতৃবৃন্দ।
ক্রাইম বার্তা